News Flash

  • Home
  • বিদেশ
  • ব্রাজিলের স্কুলে ১৬ বছরের বন্দুকবাজের হামলা, মৃত ৩
Image

ব্রাজিলের স্কুলে ১৬ বছরের বন্দুকবাজের হামলা, মৃত ৩

ব্রাসিলিয়া, ২৬ নভেম্বর (হি.স.) : ব্রাজিলের দু’টি স্কুলে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল বন্দুকবাজের বিরুদ্ধে৷ ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু এবং ১১ জন আহত হয়েছেন ৷ পুলিশের সন্দেহ ১৬ বছরের এক কিশোর ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে ব্রাজিলের স্পিরিতো সান্তো শহরে ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, সিসিটিভ ফুটেজে দেখা গিয়েছে ওই কিশোরের হাতে একটি সেমি-অটোম্যাটিক আগ্নেয়াস্ত্র ছিল ৷ আর সে মুখ কাপড় দিয়ে ঢেকে রেখেছিল৷ পরণে ছিল সেনাবাহিনীর পোশাক। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই ধরনের নানা তথ্য মিলেছে ৷ ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া থেকে ৫০ মাইল দূরে জোড়া স্কুলে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ৷
একটি টুইটে স্পিরিতো সান্তোর গভর্নর রেনাতো কাসাগ্রান্দে এই হামলার খবর নিশ্চিত করেছেন ৷ তিনি লেখেন, “নিরাপত্তাবাহিনী ওই হামলাকারীকে ধরে ফেলেছে ৷ সে নৃশংসভাবে আরাক্রুজের দু’টি স্কুলে গুলি চালিয়েছে ৷ আমি এই মর্মান্তিক ঘটনার জন্য আগামী ৩দিন সরকারি শোক ঘোষণা করছি ৷ আমরা এই ঘটনার পিছনের কারণ জানতে তদন্ত জারি রেখেছি এবং খুব শীঘ্রই এর জবাবও দেওয়া হবে ৷”

Releated Posts

বিশ্বে দুধ উৎপাদনে প্রথম, মোবাইল উৎপাদনে দ্বিতীয়, অটোমোবাইল বাজারে তৃতীয় ভারত: নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী মোদি

অকল্যান্ড, ১১ জুলাই (আইএএনএস): বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ, দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী ও টেলিকম বাজার এবং তৃতীয়…

ByByNews Desk Jul 11, 2026

ভারত এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্র: নিউজিল্যান্ডের সাংসদ ফিল টুইফোর্ড

অকল্যান্ড/নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারত বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উদীয়মান শক্তি এবং এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্রে পরিণত…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে: বাণিজ্যমন্ত্রী টড ম্যাকক্লে

অকল্যান্ড/নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অন্যতম উচ্চমানের বাণিজ্য চুক্তি। এর…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত আত্মবিশ্বাসী ও দ্রুত উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে: নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী

অকল্যান্ড, ১০ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের অর্থনৈতিক উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের বাণিজ্য…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top