News Flash

  • Home
  • দেশ
  • বিলাসপুরে উল্টে গেল বাস, মানালি-চন্ডীগড় সড়কে আহত ১৬ জন পর্যটক
Image

বিলাসপুরে উল্টে গেল বাস, মানালি-চন্ডীগড় সড়কে আহত ১৬ জন পর্যটক

শিমলা, ২৫ নভেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের বিলাসপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পর্যটকবোঝাই একটি বাস। হিমাচল প্রদেশের বিলাসপুর শহরের উপকণ্ঠে মানালি-চন্ডীগড় সড়কে এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১৬ জন পর্যটক। শুক্রবার ভোররাত দু’টো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। মানালি থেকে চন্ডীগড়ের দিকে যাচ্ছিল বাসটি। আহত ১৬ জনের মধ্যে ৩ জন চন্ডীগড়ের পিজিআই হাসপাতালে চিকিৎসাধীন, ৩ জনের চিকিৎসা চলছে বিলাসপুরের হাসপাতালে ও বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

বিলাসপুরের ডেপুটি কমিশনার পঙ্কজ রাই বলেছেন, শুক্রবার ভোররাত দু’টো নাগাদ বিলাসপুর শহরের উপকণ্ঠে মানালি-চন্ডীগড় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পর্যটকবোঝাই একটি বাস। এই দুর্ঘটনায় ১৬ জন পর্যটক আহত হয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাস্তায় বাঁক নেওয়ার সময় বাসটি উল্টে যায়। চালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top