News Flash

  • Home
  • দেশ
  • চাঁদনি চকের পাইকারি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের অক্লান্ত প্রয়াসে নিভল আগুন
Image

চাঁদনি চকের পাইকারি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের অক্লান্ত প্রয়াসে নিভল আগুন

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): ভয়াবহ আগুন লাগল দিল্লির চাঁদনি চক মার্কেটের পাইকারি বাজারে। আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহুতলের বড় অংশ। বৃহস্পতিবার রাতে চাঁদনি চকের পাইকারি বাজারে আগুন লাগে। রাত ৯.২০ মিনিট নাগাদ আগুন লাগার খবর পায় দমকল, প্রথমে ১৮-২০ ও পরে আরও কয়েকটি দমকলের ইঞ্জিন আগুন নেভাতে পৌঁছয়। দমকলের ৪০টি ইঞ্জিন সারারাত ধরে আগুন নেভানোর চেষ্টা চালায়।

শুক্রবার সকালে আগুন জ্বলতে দেখা যায়। সূত্রের খবর, দমকল কর্মীদের দীর্ঘ প্রয়াসের পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পুলিশ ও দমকল সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে চাঁদনি চকের ভগীরথ প্যালেস মার্কেটের দোকানে ভয়াবহ আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। দিল্লি দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, দমকলের ৪০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগায়। সকালের মধ্যে আগুন নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। বহুতলের একটি অংশ খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top