News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় বস্তি এলাকায় জনসম্পর্ক কর্মসূচি বিজেপির
Image

তেলিয়ামুড়ায় বস্তি এলাকায় জনসম্পর্ক কর্মসূচি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ ঘরে ঘরে সুশাসন এবং সেবা হি সংগঠন এই দুইটি বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করছে বিজেপি-র ৬০টি মোর্চা৷ তারই অঙ্গ হিসাবে বিজেপি এসসি মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার বস্তী এলাকায় চালানো হয় জনসম্পর্ক কর্মসূচী৷এই জনসম্পর্ক কর্মসূচীতে ছিলেন বিধায়িকা কল্যাণী রায়, বিজেপি এসসি মোর্চা তেলিয়ামুড়া মন্ডল সভাপতি শ্যামল দাস সহ মন্ডলের অন্যান্য নেতৃত্বরা৷ এদিন জনসম্পর্ক কর্মসূচীটি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া ব্লকের মোহরছড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকায়৷  জনসম্পর্ক কর্মসূচীকে ঘিরে এলাকার মানুষজনের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়৷ এই ওয়ার্ড এলাকার বাসিন্দারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, টয়লেট, পানীয় জল পেয়েছেন বলে জানান৷ একই সঙ্গে বিদ্যুৎ, রাস্তাঘাটেরও ব্যাপক উন্নতি ঘটেছে বলে জানান৷ মূলত সরকারের সুশাসনের সুযোগ-সুবিধাগুলি গ্রামীণ এলাকার মানুষজন কতটা উপভোগ করতে পারছে এবং আগামী দিনে এর সুযোগ আরো প্রসারিত করার লক্ষ্য নিয়ে এই জনসংযোগ কর্মসূচী সংগঠিত করা হচ্ছে৷ বিধায়িকা কল্যাণী রায় জানান এই বিজেপি সরকার বার বার প্রতিষ্ঠিত হোক এটাই চাইছে জনগণ৷

Releated Posts

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026

রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top