News Flash

Image

ঋষ্যমুখে বিজেপির জনসম্পর্ক অভিযান

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৩ নভেম্বর৷৷ বুধবার ৩৭ ঋষ্যমুখ বিজেপি মন্ডলের হরিপুর শক্তি কেন্দ্রের দাসপাড়ায় জনসম্পর্ক কার্যক্রম সংঘটিত হয়৷
এই জনসম্পর্ক কার্যক্রমে অংশগ্রহণ করেন এসটি মোর্চা প্রদেশ সভাপতি বিকাশ দেববর্মা, ঋষ্যমুখ মন্ডল সভাপতি সুশংকর ভৌমিক, এ সি মোর্চা মণ্ডল সভাপতি মিলন দাস, জেলা সম্পাদক বিপ্লব দাস সহ অন্য নেতৃত্ব ও কার্যকরতা গন৷ তফসিলি জাতি সম্প্রদায়ের মানুষ যারা কেন্দ্রীয় ও রাজ্য সরকার কর্তৃক বিভিন্নভাবে সুবিধা লাভ করেছেন তাদের সঙ্গে বিজেপি নেতৃত্ব মতবিনিময় করেছেন৷ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঋষ্যমুখ মন্ডল ভারতীয় জনতা পার্টি নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ রূপে শুরু করে দিয়েছে৷ ইতি মধ্যে কেন্দ্রীয় ও প্রদেশ নেতৃত্বের দৌড় ঝাঁপ অনেক গুণ বেড়ে গেছে৷
 বিরোধী  দলের  এলাকায় কোনো কর্ম সূচি নেই৷ কোন দলেরই নেতা কর্মী বা তাদের কোন পতাকা পেস্টুন ঋষ্যমুখে চোখে পড়ে না এখন৷একপ্রকার প্রায় খালি মাঠে বলতে গেলে  ঋষ্যমুখ মন্ডলের অন্তর্গত বিভিন্ন শক্তি কেন্দ্রের উদ্যোগে জনসভা ও যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে! প্রতিটি যোগদান সভায় বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করছে৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top