News Flash

Image

কল্যাণপুরে কংগ্রেসের পদযাত্রা

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৩ নভেম্বর৷৷ কল্যাণপুরে সারা জাগানো কংগ্রেস দলের পদযাত্রা৷রাহুল গান্ধীর অনুপ্রেরণায় বুধবার কল্যাণপুরেও কংগ্রেসের উদ্যোগে ভারত জুড়ো পদযাত্রা অনুষ্ঠিত হয়৷ বুধবার সকালে এই পদযাত্রা শুরু হয়ে প্রায় পনেরো কিলোমিটার পথ অতিক্রম করে৷ ব্যান্ড কাড়া নাকাড়া সহ সুসজ্জিত মিছিল কল্যাণপুর কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে খোয়াই তেলিয়ামুড়া সড়ক ধরে বাগানবাজার, দুর্গাপুর, শান্তিনগর, পেকনিছড়া হয়ে চেবরী বাজার এর উপর দিয়ে গিয়ে রামচন্দ্রঘাটে শেষ হয়৷ খোয়াই জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা জানান মূলত গণতন্ত্র পুনরুদ্ধার, বেকার দের কর্মসংস্থান সুনিশ্চিত করা, জাত পাত ও ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি না করা ইত্যাদি দাবি নিয়েই এই পদযাত্রা৷ পদযাত্রা থেকে দ্রব্যমূল্য বৃদ্ধির লাগামহীনতা নিয়েও সুর চড়ায় কংগ্রেস৷ বুধবারের এই পদযাত্রায় সামিল হন খোয়াই জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা, কল্যাণপুরের প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য অশোক দেব, অশোক বৈদ্য, প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ রায়, সেবাদলের নিত্যগোপাল রূদ্রপাল,এবং যুব নেতা কার্তিক দেবনাথ৷ কংগ্রেস নেতাদের দাবি বর্তমানে গণতন্ত্র ভুন্ট্রিত৷ একে পুনুরুদ্ধার করতে কংগ্রেস বধ্য পরিকর৷ এর উপর দেশে একটি বিশেষ দল জাত পাত ধর্মের নাম করে দেশের মানুষকে বিভাজিত করতে চাইছে৷ কংগ্রেস এর সুমহান ধর্মনিরপেক্ষতার ইতিহাসে যা কোনভাবেই মার্জনীয় নয়৷ তাই এর বিরুদ্ধে কথা বলছে কংগ্রেস৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top