ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর।। রাজ্য উন্মুক্ত র্যাপিড দাবা প্রতিযোগিতা ২৬ নভেম্বর। মহকুমার দাবা সংস্থার উদ্যোগে। ফ্লাওয়ার্স ক্লাবে ওইদিন সকাল ৯ টায় শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। উন্মুক্ত বিভাগে প্রথম ৫ স্থানাধিকারী দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। এছাড়া অনূর্ধ্ব-৯, ১১, ১৩ এবং ১৫ বিভাগের প্রথম ৫ দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। থাকছে বয়োজ্যষ্ঠ, সেরা মহিলা এবং সর্বকনিষ্ঠ দাবাড়ুর পুরস্কার। সর্ব কনিষ্ঠ দাবাড়ুক পুরস্কারটি স্পনসর করবেন মেট্রিক্স চেস আকাদেমির উদয়পুর শাখার কোচ কিরীটী দত্ত। ৫ রাউন্ডের হবে খেলা। আসরে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ২৪ নভেম্বরের মধ্যে ২০০ টাকা এন্ট্রি ফি সহ নাম জমা দিতে উদ্যোক্তা সংস্থার সভাপতি জয়পদ সাহা অনুরোধ করেছেন। মূলত: উদয়পুর মহকুমায় দাবা খেলার জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যেই ওই আসরের উদ্যোগ।

উদয়পুরে রাজ্য র্যাপিড দাবা প্রতিযোগিতা ২৬শে
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















