News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিন লক্ষাধিক টাকা স্বর্ণালঙ্কার সহ রেশম বাগানে গ্রেপ্তার দাগি চোর
Image

তিন লক্ষাধিক টাকা স্বর্ণালঙ্কার সহ রেশম বাগানে গ্রেপ্তার দাগি চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷আগরতলা পূর্ব থানার পুলিশ এক দাগি চোরকে চুরি যাওয়া স্বর্ণালংকার সহ জালে তুলতে সক্ষম হয়েছে৷ আটক চোরের নাম পঙ্কজ কুমার দাস৷ বাড়ি আমবাসা৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরির ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে৷ রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করলেও চুরি ছিনতাই ও অসামাজিক কার্যকলাপ কার্যত নিয়ন্ত্রণে আনা কোনভাবেই সম্ভব হচ্ছে না৷ নানা ঘটনাবলির মধ্য দিয়ে তা বারবার প্রমাণিত হচ্ছে৷ আগরতলা পূর্ব থানা এলাকার রেশম বাগান সংলগ্ণ বাসিন্দা পীযূষ মজুমদারের বাড়ি থেকে সোনা গয়না রাইস কুকার সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোর৷ এ বিষয়ে বাড়ির মালিক পীযুষ মজুমদার আগরতলা পূর্ব থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ অভিযান চালিয়ে এক দাগি চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে৷ আটক চোরের নাম পংকজ কুমার সাহা৷ তার বাড়ি আমবাসায়৷ তার কাছ থেকে প্রায় পৌনে তিন লক্ষ টাকা মূল্যের সোনার গয়না উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ জানা গেছে পঙ্কজ কুমার সাহা নামে ওই ব্যক্তি রেশম বাগান এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতো৷ সে নেশা আসক্ত৷ চোর চক্রের সঙ্গে সে জড়িত রয়েছে৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ সাফল্য পেয়েছে৷ সফল অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য জানান মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস৷ তিনি জানান তাকে জিজ্ঞাসাবাদ করে এই চোর চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তাদের সম্পর্কে তথ্য উদ্ধারের চেষ্টা করা হচ্ছে৷৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top