News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আজ কমলাসাগর বিধানসভা কেন্দ্রের একাধিক প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী
Image

আজ কমলাসাগর বিধানসভা কেন্দ্রের একাধিক প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ কমলাসাগর বিধানসভা কেন্দ্রের একাধিক প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী৷ বুধবার সেই প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন এস ডি এম বিনয় ভূষন দাস ও ব্লক প্রশাসন এবং সিপাহীজলা জেলা বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক৷ রাজ্য সরকার ও ব্লক প্রশাসনের উদ্যোগে গড়ে নির্মিত কমলাসাগর বিধানসভার  রাস্তারমাথায় মার্কেট কমপ্লেক্স, মধুপুর প্রাথমিক হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তিতে গড়ে ওঠা নবনির্মিত ভবন, কোনাবন পশ্চিম উচ্চ বিদ্যালয় গড়ে ওঠা সায়েন্স ল্যাবরেটরির সূচনা হবে বৃহস্পতিবার৷ কমলাসাগর বিধানসভা ব্লক প্রশাসনের উদ্যোগে বাজার কমপ্লেক্স, হাসপাতাল , সুকল সায়েন্স ল্যাবরেটরি জনগণের স্বপ্ণের তরী রাজ্য সরকারের প্রচেষ্টায় বাস্তবের রূপ ধারণ করতে আর কিছু সময়  বাকি৷ রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে বাজার কমপ্লেক্স ও মধুপুর হাসপাতালে নবনির্বত ভবন উদ্বোধন সেরে কোনাবন সুকল মাঠে জনগণের উদ্দেশ্যে ভাষণ রাখবেন মুখ্যমন্ত্রী৷ পরবর্তী সময়ে সকল প্রকার বেনিফিসারিদের সঙ্গে বার্তালাপ সেরে, প্রতিঘর সুশাসন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন৷ পরবর্তী সময়ে রামকৃষ্ণ মঠে মধ্যঙ্গ ভোজন সেরে কমলাসাগর বিধানসভার ত্যাগ করবেন৷ বৃহস্পতিবার দিন রাজ্যের মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে সকল প্রকার প্রস্তুতি  খতিয়ে দেখতে যান বিশালগড় এস ডি এম বিনয় ভূষন দাস ও ব্লক প্রশাসন এবং সিপাহীজলা জেলা বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ বিজেপির একাধিক নেতৃত্ব৷

Releated Posts

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026

রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top