News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্যালেস কম্পাউন্ডে স্মার্ট সিটির কাজ খতিয়ে দেখলেন নিগমের কমিশনার
Image

প্যালেস কম্পাউন্ডে স্মার্ট সিটির কাজ খতিয়ে দেখলেন নিগমের কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷  বুধবার ৮ টাউনবড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৪ নাম্বার বুথ প্যালেস কম্পাউন্ডে স্মার্ট সিটি প্রকল্পের কাজের বিষয়টি খতিয়ে দেখেন  পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব৷
আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের মধ্যে রয়েছে উজ্জয়ন্ত প্রসাদের চতুর্দিকের সৌন্দর্যায়ন৷ প্রসাদের সামনের ও পেছনের অংশে এই সৌন্দর্যায়নের কাজ চলছে৷  এই প্রকল্পের মাধ্যমে উত্তর গেইট থেকে রাজবারী আসার রাস্তার পাশে থাকা স্থাপত্য গুলিকে সাজিয়ে তোলা হচ্ছে৷ ভূমি ও আলেখ্য দপ্তরে একটি অংশে একটি ফুড কোর্ট নির্মাণ করা হচ্ছে৷ এই কাজ শেষ হলে বহু পর্যটক আসবেন৷ তাদের কথা মাথায় রেখে টাউন হলের পেছনের অংশে থাকা পুর নিগমের জায়গায় একটি পার্কিং স্ট্যান্ড করার পরিকল্পনাও নেওয়া হয়েছে৷ বুধবার ৮ টাউনবড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৪ নাম্বার বুথ প্যালেস কম্পাউন্ডে স্মার্ট সিটি প্রকল্পের কাজের বিষয়টি খতিয়ে দেখে একথা জানান পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব৷ উজ্জয়ন্ত প্রসাদের সামনের বাগান গুলিকে সংস্কার করে সাজিয়ে তোলা হবে৷ মাঝে লাগানো হবে ফোয়ারা৷ তবে টাউন হলের পেছনের অংশে থাকা পুর নিগমের জায়গা নিয়ে কিছু সমস্যা হয়৷ এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করা হয়েছে৷ সকলের সম্মতি নিয়েই কাজ শুরু করা হবে বলে জানান  পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব৷ এদিন সঙ্গে ছিলেন মেয়র ইন কাউন্সিলের সদস্য হিমানী দেববর্মা, স্মার্ট সিটি প্রকল্পের প্রকৌশলী সহ অন্যান্য আধিকারিকেরা৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top