News Flash

  • Home
  • দেশ
  • বিধানসভার শীতকালীন অধিবেশনে দাঁড়িয়ে সুন্দরবন সফরের কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

বিধানসভার শীতকালীন অধিবেশনে দাঁড়িয়ে সুন্দরবন সফরের কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৩ নভেম্বর (হি. স.) : রাজ্য জুড়ে জেলা সফর শুরু করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এবার তাঁর আগামী সফর দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন। বিধানসভার শীতকালীন অধিবেশনে দাঁড়িয়ে বুধবারই সুন্দরবন সফরের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, এই সফরেই পৃথক জেলা হিসেবে ঘোষিত হতে পারে সুন্দরবন। সুন্দরবন রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার ১৯টি ব্লক নিয়ে। এর মধ্যে ১৩টি ব্লক পড়ে দক্ষিণ ২৪ পরগনায়। ৬টি ব্লক পড়ে উত্তর ২৪ পরগনায়। দক্ষিণ ২৪ পরগনার ১৩টি ব্লক নিয়ে হবে সুন্দরবন জেলা। আর উত্তর ২৪ পরগনার ৬টি ব্লক নিয়ে হবে বসিরহাট জেলা।

আগামী মঙ্গলবার সুন্দরবনের হিঙ্গলগঞ্জে বৃক্ষপুজোও করবেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, বৃক্ষরোপণে জোর দিতে হবে আরও। বিধানসভায় তাঁর দাবি, বারবার প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করেছে সুন্দরবন। এলাকার একাধিক বাঁধের অবস্থা বেহাল। সাময়িক ভাবে ওই সমস্ত বাঁধ মেরামত করা হলেও স্থায়ী কোনও সমাধান হয়নি। তিনি বলেন, স্থায়ী সমাধানের জন্য চাই মাস্টারপ্ল্যান। তা ইতিমধ্যেই জমা করা হয়েছে নীতি আয়োগে। জানা গিয়েছে, ওই সফরকালীন সময়ে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top