News Flash

  • Home
  • বিদেশ
  • আমেরিকার বিপণিতে বন্দুকবাজের হামলায় ১০ জনের মৃত্যু, পুলিশের গুলিতে নিকেশ আততায়ী
Image

আমেরিকার বিপণিতে বন্দুকবাজের হামলায় ১০ জনের মৃত্যু, পুলিশের গুলিতে নিকেশ আততায়ী

ওয়াশিংটন, ২৩ নভেম্বর (হি.স.) : বন্দুকবাজের হামলায় ফের রক্তাক্ত হল আমেরিকা। মার্কিন মুলুকের ভার্জিনিয়া প্রদেশে ওয়ালমার্টের একটি বিপণিতে ঢুকে হামলা চালায় এক বন্দুকবাজ। অতর্কিত এই হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে মারা গিয়েছে ওই বন্দুকবাজও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে ওয়ালমার্টের বিপণিতে ঢুকেছিল ওই বন্দুকবাজ। ঢুকেই গুলি চালাতে শুরু করে সে। পুলিশ এবং নিরাপত্তা আধিকারিকরা কিছু বুঝে ওঠার আগেই দৌড়োদৌড়ি শুরু করেন বিপণীর ভিতরে থাকা আতঙ্কিত মানুষজন। এখনও পর্যন্ত ১০ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পরে ওই বন্দুকবাজকে নিকেশ করেছে পুলিশ বাহিনী।

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top