News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীলঙ্কায় তথ্য প্রযুক্তি শিল্পের পার্ক তৈরি করবে দিল্লি
Image

শ্রীলঙ্কায় তথ্য প্রযুক্তি শিল্পের পার্ক তৈরি করবে দিল্লি

India Srilankaকলম্বো, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : শ্রীলঙ্কায় তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির জন্য একগুচ্ছ সাহায্যের আশ্বাস দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| ডিজিটাল প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ টানতে দ্বীপ রাষ্ট্রে আইটি পার্ক তৈরি করার কথাও বলেছেন তিনি| পারস্পরিক সাহায্যের আশ্বাস কথা বলেছেন শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী মঙ্গল সমরবীরা|
প্রধানমঅ্ীর স্বপ্নের প্রকল্প `ডিজিটাল ইন্ডিয়া’ নিয়ে একটি অনুষ্ঠান হচ্ছে শ্রীলঙ্কায়| সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| ওই অনুষ্ঠানে `ডিজিটাল ভারতের উদয়’ নামের একটি প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি| বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ভারত তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ উন্নতি করেছে| আমরা এই বিষয়ে শ্রীলঙ্কাকেও সাহায্য করতে প্রস্তুত| একইসঙ্গে তঁার দাবি, ভারত এবং শ্রীলঙ্কা উভয় দেশেই তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার বিশাল সম্ভাবনা আছে| শ্রীলঙ্কায় সেই সম্ভাবনা বাস্তবায়িত করার জন্য ভারত ওই দেশে `আইটি পার্ক’ তৈরি করবে বলেও জানিয়েছেন সুষমা স্বরাজ| এই বিষয়ে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী মঙ্গল সমরবীরার সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও তিনি জানিয়েছেন|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top