News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যাত্রী পরিবহণ নিয়ে দুই অটো চালকের মধ্যে মারধর, হাসপতালে একজন
Image

যাত্রী পরিবহণ নিয়ে দুই অটো চালকের মধ্যে মারধর, হাসপতালে একজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ সোমবার সকালে মধ্য প্রতাপগড় এলাকায় এক অটো চালক অপর এক অটো চালক দ্বারা রক্তাক্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ জানা যায় অটোচালক দেবজ্যোতি ঘোষ যাত্রী নিয়ে মোটরস্ট্যান্ড যাওয়ার পথে মধ্য প্রতাপগড় এলাকায় অপর অটো চালক চন্দনের সঙ্গে যাত্রী নিয়ে বিতর্ক সৃষ্টি হয়৷ তারপর অপর অটো চালক চন্দন অটো চালক দেবজ্যোতি ঘোষকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে বেধড়ক মারধর করে৷ আহত হন দেবজ্যোতি ঘোষ৷ পরে অন্যান্য অটো চালকরা বিষয়টি দেখতে পেয়ে দেবজ্যোতি ঘোষকে আই জি এম হাসপাতালে নিয়ে আসে৷ দেবজ্যোতি ঘোষ জানান অভিযুক্ত অটো চালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন৷

Releated Posts

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top