News Flash

  • Home
  • দিনের খবর
  • আম আদমি পার্টিতে যোগ দিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ মহাবল মিশ্র
Image

আম আদমি পার্টিতে যোগ দিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ মহাবল মিশ্র

নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.) : দিল্লির আসন্ন মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) নির্বাচনের আগে রবিবার অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টিতে (আপ) যোগ দিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ মহাবল মিশ্র।

তিনি পশ্চিম দিল্লির প্রাক্তন কংগ্রেস সাংসদ এবং দ্বারকা বিধানসভা কেন্দ্রের তিনবার বিধায়ক এবং প্রাক্তন কাউন্সিলর এবং প্রাক্তন হেভিওয়েট কংগ্রেস নেতা হিসাবে পরিচিত।
এমসিডি নির্বাচনের আগে আম আদমি পার্টিতে যোগদানে আপ-র জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পাশাপাশি দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার পাহাড়গঞ্জ এলাকায় তার জনসভা চলাকালীন প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা মহাবল মিশ্র দলে যোগদান করেন।

কংগ্রেস দল মহাবল মিশ্রের সদস্যপদ ২০২০ সালে বাতিল করে যখন তার ছেলে বিনয় মিশ্র ২০২০ দিল্লি বিধানসভা নির্বাচনের আগে আম আদমি পার্টিতে যোগ দিয়ে দ্বারকা থেকে আপ প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বিতা করেছিলেন।

Releated Posts

প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, কোনও ঘাটতি নেই : ইন্ডিয়ান অয়েল

নয়াদিল্লি, ৩ এপ্রিল : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) জানিয়েছে, দেশে প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিশ্বের কাছে ভারতের গুরুত্ব অপরিসীম; তাই আমাদের প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও সংযত হতে হবে: সৈয়দ আকবরউদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) :— জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন যে, দেশের পররাষ্ট্রনীতিতে এখন ক্রমবর্ধমান…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘ভয় পেলে চলবে না’: আপে ভাঙন স্পষ্ট, রাঘব চাড্ডাকে কড়া জবাব কেজরিওয়ালের ঘনিষ্ঠদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আমি আদমি পার্টি (আপ)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। রাজ্যসভার প্রাক্তন ডেপুটি লিডার…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top