News Flash

  • Home
  • দেশ
  • সিধু মুসেওয়ালা খুনে জড়িত জঙ্গি হরবিন্দর সিংয়ের মৃত্যু লাহোরে
Image

সিধু মুসেওয়ালা খুনে জড়িত জঙ্গি হরবিন্দর সিংয়ের মৃত্যু লাহোরে

চণ্ডীগড়, ২০ নভেম্বর (হি.স.) : জঙ্গি হরবিন্দর সিং ওরফে রিনডার মৃত্যু হয়েছে ৷ শনিবার পাকিস্তানের লাহোরে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷ সিধু মুসেওয়ালার খুনে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ৷ তবে ঠিক কীভাবে তার মৃত্যু হল, তা স্পষ্ট নয় ৷ একটি সূত্রের দাবি, সে কিডনি সংক্রান্ত রোগে ভুগছিল । তাছাড়া অতিরিক্ত মাদক সেবনের ফলে তার মৃত্যু হয় ৷

সামাজিক মাধ্যমে বামবিহা গ্যাং হরবিন্দর সিংয়ের মৃত্যুর দায় স্বীকার করেছে৷ তারা জানিয়েছে, রিনডা পাকিস্তানে বেশ গুছিয়ে বাস করছিল ৷ কিন্তু সে শত্রুপক্ষের গ্যাংয়ের সঙ্গে মিশে যায় ৷ বামবিহার আরও দাবি, রিনডা মুসেওয়ালার খুনে লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রারের সঙ্গে জোট বেঁধেছিল ৷ পঞ্জাব এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও রিনডার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ৷
জঙ্গি হরবিন্দর সিং ওরফে রিনডা প্রথমে পঞ্জাবের তার্ন তরনে থাকত ৷ পরে সে মহারাষ্ট্রের নান্দেদ সাহিবে চলে যায় ৷ একটি খুনের ঘটনায় ২০১১ সালের সেপ্টেম্বরে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয় ৷ কিন্তু জেল থেকে পালিয়ে যায়। এরপরও একের পর এক অপরাধমূলক কাজকর্মে হরবিন্দরের নাম উঠে আসে ৷ তারপর সে ভুয়ো পাসপোর্ট বানিয়ে নেপালে যায় ৷ জানা গিয়েছে, নেপাল থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এসআই তাকে পাকিস্তানে নিয়ে যায় ৷ সে তাদের হয়ে কাজ করত ৷ সম্প্রতি পঞ্জাবের একটা ঘটনায় এই তথ্য উঠে এসেছে ৷

Releated Posts

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top