সানা, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : মার্কিন ড্রোন হামলায় ইয়েমেনে ছয় সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গির মৃতু্য হয়েছে| বৃহস্পতিবার সরকারি সূত্রে জানানো হয়েছে যে বুধবার ইয়েমেনের পূর্বাঞ্চলীয় শাবওয়া প্রদেশের আল-রওদা শহরে এই অভিযান চালানো হয়েছে|
খবরে জানানো হয়, সন্দেহভাজন জঙ্গিরা একটি গাড়িতে করে আল-রওদা শহরের একটি প্রত্যন্ত মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছিল| ওই সময় মার্কিন ড্রোন থেকে হামলা চালানো হয়| ধারণা করা হচ্ছে, এই এলাকাটি আল-কায়েদার আরব্য উপদ্বীপ শাখা তাদের আস্তানা রয়েছে|
ইয়েমেনে প্রেসিডেন্ট মনসুর হাদির অনুগত বাহিনীর সঙ্গে শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের দ্বন্দ্বের জেরে এই অঞ্চলে একিউএপি নিজেদের কাজকর্ম বিস্তারের সুযোগ নিচ্ছে বলে অভিযোগ রয়েছে| শুধু তাই নয়, গত সোমবার শাবওয়া প্রদেশের আজ্জান শহর দখল করে নেওয়ারও দাবি করে বেশ কয়েকজন আল-কায়েদা জঙ্গি|
মার্কিন ড্রোন হামলায় ইয়েমেনে ছয় সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গির মৃতু্য
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















