News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা গুরুতর
Image

দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা গুরুতর

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৭ নভেম্বর৷৷ রাজনগর পি আর বাড়ি থানাধীন পশ্চিম পিপড়িয়াখলা গ্রাম পঞ্চায়েতের  বাসিন্দা দীপু রানী শীল (৫০) গুরুতর আহত হয়৷ স্বামী অনন্ত কুমার শীল অভিযোগ করেন দীর্ঘদিন ধরে পার্শবর্তী বিনোদ সেন এবং তার পরিবারের লোকজনদের সাথে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল৷
আজ বেলা তিনটা নাগাদ দীপু রানি শীল নিজ বাড়িতে লাকড়ি আনতে গেলে বিনোদ সেন এবং তার ভাই সুবোধ সেন, সঞ্জয় সেন, বচ্চন সেন সহ পরিবারের মহিলারা অতর্কিত আক্রমণ করেন দীপু রানী শীলের উপর৷ লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ৷ পরে পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় দীপু রানী শীলকে বড়পাথরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক তাকে বিলোনিয়া হাসপাতালে রেফার করে৷
 বিলোনিয়া মহকুমা হাসপাতালেরচিকিৎস তাকে আবার উদয়পুর জেলা হাসপাতালে রেফার করে৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনা জানিয়ে পি আর বাড়ি থানায় মামলা করা হবে বলে জানায় মহিলার স্বামী৷

Releated Posts

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top