বাজারিছড়া (অসম), ১৬ নভেম্বর (হি.স.) : পাঁচদিনের মাথায় ফের বিলাসি গাড়িতে করে ড্রাগস পাচার করতে গিয়ে পাথারকান্দি বিধানসভা এলাকার লোয়াইরপোয়া ব্লকের বাজারিছড়া থানাধীন রাঙামাটিতে ধরা পড়ল প্রায় আট কোটি টাকার হেরোইন। এর সঙ্গে দামি গাড়ির চালকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জেলা পুলিশ।
জানা গেছে, আজ বুধবার দুপুরে রাঙামাটি এডি ক্যাম্পের ইনচার্জ জগদীশচন্দ্র রাভা দলবল নিয়ে যখন নাকাচেকিংঙে ব্যস্ত, তখন মিজোরামের আইজল থেকে টিআর ০১ জে ৩৪৭১ নম্বরের একটি বলেরো গাড়িকে সন্দেহের বশে আটকে রাখা হয়।
খবর দেওয়া হয় করিমগঞ্জ জেলা পুলিশে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম দাস ঘটনাস্থলে ছুটে যান। পরে তাঁর নেতৃত্বে গাড়িতে তালাশি চালিয়ে একটি গোপন চেম্বার থেকে ৯৯টি প্যাকেটে এক কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনগুলির কালোবাজারি মুল্য প্রায় আট কোটি টাকা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম।
তিনি জানান, মাদকদ্রব্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ত্রিপুরার সিপাহিজলা জেলার সোনামুড়া থানাধীন ঠাকুরমুড়া গ্রামের জনৈক আহাদ মিয়াঁর ছেলে রাজু আহমেদ (২৭) নামের বলেরো চালককে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়েছে পুলিশ।

করিমগঞ্জের রাঙামাটিতে আট কোটি টাকার হেরোইন সহ গ্ৰেফতার ত্রিপুরার গাড়ি চালক
Tags:
Releated Posts
ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল
আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…
২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার
গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…
উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…
শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি
শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

















