News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের রাঙামাটিতে আট কোটি টাকার হেরোইন সহ গ্ৰেফতার ত্রিপুরার গাড়ি চালক
Image

করিমগঞ্জের রাঙামাটিতে আট কোটি টাকার হেরোইন সহ গ্ৰেফতার ত্রিপুরার গাড়ি চালক

বাজারিছড়া (অসম), ১৬ নভেম্বর (হি.স.) : পাঁচদি‌নের মাথায় ফের বিলাসি গাড়িতে করে ড্রাগস পাচার করতে গিয়ে পাথারকা‌ন্দি বিধানসভা এলাকার লোয়াইর‌পোয়া ব্ল‌কের বাজা‌রিছড়া থানাধীন রাঙামা‌টি‌তে ধরা পড়ল প্রায় আট কো‌টি টাকার হে‌রোইন। এর সঙ্গে দামি গা‌ড়ির চাল‌কে গ্রেফতার কর‌তে সক্ষম হ‌য়ে‌ছে জেলা পু‌লিশ।
জানা গে‌ছে, আজ বুধবার দুপু‌রে রাঙামা‌টি এডি ক্যা‌ম্পের ইনচার্জ জগদীশচন্দ্র রাভা দলবল নি‌য়ে যখন নাকাচে‌কিংঙে ব্যস্ত, তখন মি‌জোরা‌মের আইজল থে‌কে টিআর ০১ ‌জে ৩৪৭১ নম্ব‌রের এক‌টি ব‌লে‌রো গাড়িকে সন্দেহের বশে আট‌কে রা‌খা হয়।
খবর দেওয়া হয় ক‌রিমগঞ্জ জেলা পু‌লি‌শে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম দাস ঘটনাস্থলে ছুটে যান। প‌রে তাঁর নেতৃত্বে গা‌ড়িতে তালাশি চালিয়ে এক‌টি গোপন চেম্বার থেকে ৯৯টি প্যা‌কে‌টে এক কে‌জি ১০০ গ্রাম হে‌রোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনগুলির কা‌লোবাজা‌রি মুল্য প্রায় আট কোটি টাকা হ‌বে ব‌লে জানান অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম।
তিনি জানান, মাদকদ্রব্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ত্রিপুরার সিপাহি‌জলা জেলার সোনা‌মুড়া থানাধীন ঠাকুরমুড়া গ্রা‌মের জনৈক আহাদ মিয়াঁর ছেলে রাজু আহমেদ (২৭) নামের ব‌লে‌রো চালক‌কে।‌ ধৃ‌তের বিরু‌দ্ধে ‌নি‌র্দিষ্ট ধারায় মামলা হা‌তে নি‌য়ে‌ছে পু‌লিশ।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top