News Flash

Image

করিমগঞ্জের কলকলিঘাটে সম্পন্ন ষোলো প্রহর হরিনাম সংকীর্তন

পাথারকান্দি (অসম), ১৬ নভেম্বর (হি.স.) : অসংখ্য ভক্তের সমাগমে ‌ষোলো প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন সম্পন্ন হল পাথারকা‌ন্দির কলক‌লিঘাটে অবস্থিত শ্মশান কালীবা‌ড়ি‌তে।
রবিবার অধিবাসের মাধ্যমে এই হরিনাম মহায‌জ্ঞের শুভ সূচনা হয়। পরের দিন সোম ও মঙ্গলবার দিবারাত্র চ‌লে মহাপ্রভুর লীলা সংকীর্তন। এতে স্থানীয় কীর্তনীয়া দল সহ বরাক উপত্যকা, ত্রিপুরা, অসমের ব্রহ্মপুত্র উপত্যকা, বিহার, নবদ্বীপ, কলকাতা ও বাংলা‌দে‌শের স্বনামধন্যয ‌বি‌ভিন্ন কীর্তনীয়া দল অংশগ্রহণ ক‌রে নামসুধা পরিবেশন ক‌রেছে।
বুধবার দুপু‌রে মহাপ্রভুর প্রতিকৃ‌তি নি‌য়ে নগর প‌রিক্রমা শে‌ষে দ‌ধিভাণ্ড ভঞ্জন ও মহন্ত বিদা‌য়ের ম‌ধ্য দিয়ে মহাসংকীর্তনের প‌রিসমা‌প্তি ঘ‌টে।
এ উপলক্ষ্যে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, এই কীর্তনটি আগে কলকলিঘাট বাজারে হত। গতবার থেকে স্থানীয় শ্মশান কালীবাড়িতে স্থানান্ত‌রিত করা হয়েছে। প্রথমবার এখানে অষ্টপ্রহর কীর্তন হয়। এবার তা ষোলো প্রহর করা হয়েছে। এতে অনে‌কে স‌ক্রিয় সহ‌যো‌গিতার হাত বা‌ড়ি‌য়ে দেন। গোটা কীৰ্তন কার্যক্রমকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য আয়োজক কমিটির পক্ষে রুপন মালাকার, অজয় দেব, নারায়ণ দে, বিমান পাল, অরবিন্দ চন্দ, বিজয় শুক্লবৈদ্য, অনন্ত নমশুদ্র সহ অন্যরা সকল‌কে ধন্যবাদ জানান।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top