News Flash

  • Home
  • বিদেশ
  • কানাডার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শঙ্করের, ইউক্রেন সংঘাত-সহ নানা বিষয়ে উভয়ের মত বিনিময়
Image

কানাডার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শঙ্করের, ইউক্রেন সংঘাত-সহ নানা বিষয়ে উভয়ের মত বিনিময়

নমপেন, ১২ নভেম্বর (হি.স.): ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলনের ফাঁকে কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। শনিবার এই বৈঠকের বিষয়ে টুইট করে এস জয়শঙ্কর নিজেই জানিয়েছেন। তিনি টুইট করে জানান, ইউক্রেন সংঘাত, ইন্দো-প্যাসিফিক, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং মানুষের কল্যাণ নিয়ে আলোচনা হয়েছে। ভিসা চ্যালেঞ্জ মোকাবেলায় নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন এস জয়শঙ্কর।

ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের বিদেশমন্ত্রী ডিমিট্রো কুলেবার সঙ্গেও বৈঠক করেছেন এস জয়শঙ্কর। এই বৈঠকের বিষয়েও ভারতের বিদেশমন্ত্রী টুইট করে জানিয়েছেন। তিনি জানান, সংঘাত, শস্য উদ্যোগ এবং পারমাণবিক ঝুঁকি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এছাড়াও আরও কয়েকটি দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন এস জয়শঙ্কর।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026
Scroll to Top