News Flash

  • Home
  • Uncategorized
  • ঢাকায় অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন
Image

ঢাকায় অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন

sheikhhasinaনিখিল চন্দ্র ভদ্র, ঢাকা, ১ ফেব্রুয়ারি: সারা বিশ্বের পাঠকের কাছে বাংলা সাহিত্য তুলে ধরতে লেখক ও প্রকাশকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বাংলা একাডেমি প্রাঙ্গনে বাঙালির প্রাণের মেলা ‘অমর একুশে গ্রণ্হমেলার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
এর আগে বিশিষ্টজনদের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৫ তুলে দেন প্রধানমন্ত্রী। ১০ ক্যাটাগরিতে এ পুরস্কার গ্রহণ করেন প্রাপ্ত কবি-সাহিত্যিকরা। পুরস্কারপ্রাপ্তরা হলেন: কবিতায় আলতাফ হোসেন, কথাসাহিত্যে শাহীন আকতার, প্রবন্ধে যৌথভাবে আবুল মোমেন ও ড. আতিউর রহমান, গবেষণায় মনিরুজ্জামান, অনুবাদে আব্দুস সেলিম, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে তাজুল মোহম্মদ, আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনী ক্যাটাগরিতে ফারুক চৌধুরী, নাটকে মাসুম রেজা, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশে শরীফ খান ও শিশুসাহিত্যে সুজন বড়ুয়া।
এবার অনেক বড় পরিসরেই হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। বেড়েছে বইমেলার পরিধি। বাংলা একাডেমির উল্টো দিকের উদ্যানের সীমানা প্রাচীরের একটি অংশ ভেঙে তৈরি করা হয়েছে ৪৮ ফুটের অতিরিক্ত নতুন প্রবেশ পথ। যার সঙ্গে বাংলা একাডেমি অংশের সরাসরি সংযোগ থাকবে।
মেলায় প্রবেশ ও বের হওয়ার সময় যেনো জটলা তৈরি না না হয় তাই নতুন এ গেট করা হয়েছে। পাশে বাঁশ এবং টিনের বেড়া দিয়ে ঘিরে মেলার আয়তন বাড়ানো হয়েছে।
গ্রন্থমেলায় টিএসসি, দোয়েল চত্বর দিয়ে দুটো মূল প্রবেশ পথ, বাংলা একাডেমি প্রাঙ্গণে তিনটি পথ, সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ ও বাহিরের আটটি পথ থাকবে। এবারই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের সুবিধার্থে নতুন ৪৮ ফুটের সুপ্রশস্ত গেটটি নির্মাণ করা হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানের দিক দিয়ে প্রবেশের সময় যে ফাঁকা অংশ ছিল সেটাও চলে এসেছে মেলার ভেতরে। ফলে কালী মন্দিরের গেট দিয়ে সরাসরি বইমেলায় প্রবেশ করবেন দর্শনার্থীরা। এছাড়াও দোয়েল চত্বরে তিন নেতার মাজার দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকে মেলায় প্রবেশ করা যাবে। একইভাবে টিএসসির দিক থেকে উদ্যানে ঢুকে মেলায় প্রবেশ করা যাবে। মেলায় প্রবেশ ও বের হওয়ার সময় যেনো জটলা সৃষ্টি না হয় এ জন্যই বাংলা একাডেমি এবার আসা যাওয়ার পথ বাড়িয়েছে।

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top