News Flash

  • Home
  • বিদেশ
  • শাকিব খানের বাড়িতে দুষ্কৃতী হামলা
Image

শাকিব খানের বাড়িতে দুষ্কৃতী হামলা

ঢাকা, ১১ নভেম্বর (হি. স.): ঢালিউড সুপারস্টার শাকিব খানের পূবাইলের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায়। বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ শাকিবের ‘জান্নাত’ বাড়িতে তিন দুষ্কৃতী হামলা চালায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার মাঝরাতে চেঁচামেচি হওয়া মাত্রই স্থানীয়রা পুলিশে খবর দেন। বছর কয়েক ধরেই শাকিবের গাজীপুরের পূবাইলের বিলাসবহুল বাড়িতে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিও শুটিং হচ্ছে। সুতরাং শাকিবের এই বাড়িটিতে জেনারেটরসহ প্রচুর মূল্যবান আসবাবপত্র রয়েছে।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানিয়েছেন, রাত দেড়টার দিকে শাকিব খানের বাড়ির পাশ দিয়ে যাওয়া একজন ব্যক্তি, শাকিব খানের বাসার ভেতরে তিনজনকে দুস্কৃতীকে ঢুকতে দেখতে পান। ওই ব্যক্তি চিৎকার করে লোকজন ডাকলে তিনজনই দেয়াল টপকে পালায়। পরে স্থানীয়রাই তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। সম্প্রতি শাকিব খানের বিরুদ্ধে মিথ্যে গল্প ছড়ানোর দায়ে ১৩ টি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের নামে থানায় অভিযোগ দায়ের করেছিলেন নায়ক। তার মধ্যেই এই হামলার ঘটনা। যদিও হামলার কারণ সম্পর্কে এখনও নায়ক মুখ খোলেননি।

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top