চেন্নাই, ১১ নভেম্বর (হি.স.): ভারী বৃষ্টিপাতের জেরে তামিলনাড়ুর বিভিন্ন জেলায় বন্ধ রাখা হয়েছে স্কুল ও কলেজ। তামিলনাড়ুর পাশাপাশি পুদুচেরিতেও এদিন সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে। ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় তামিলনাড়ুর শিবগঙ্গা জেলায় এদিন সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, মাদুরাই জেলায় সমস্ত স্কুল ও কলেজেই ছুটি ঘোষণা করা হয়েছে।
ভারী বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসের কারণে তামিলনাড়ুর ডিনডিগুল জেলাতেও শুক্রবারের জন্য সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। তামিলনাড়ুর পাশাপাশি পুদুচেরিতেও বৃষ্টি হচ্ছে, এই কেন্দ্রশাসিত অঞ্চলে সমস্ত স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এন রাঙ্গাস্বামী।



















