News Flash

Image

যান দূর্ঘটনায় নিহত যুবক

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ সড়ক সুরক্ষা সপ্তাহ পালনের এক মাসও পার হয়নি৷ এরই মধ্যে উদয়পুরে দুর্ঘটনার মাত্রা একের পর এক বেড়েই চলেছে৷ গত সোমবার রাত ৮ টার সময় উদয়পুর মহকুমার চন্দ্রপুর কাঁঠালতলি বাজার থেকে মাছ নিয়ে  বাড়ি ফেরার পথে চন্দ্রপুর বেলতলি এলাকায় আসতেই লিটন মজুমদার নামে এক যুবককে শান্তিরবাজার থেকে আগত একটি বুলেরো গাড়ি সজোরে  ধাক্কা দেয়৷ ধাক্কা মারার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়৷ গুরুতর আহত অবস্থায় অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা লিটনকে টেপানিয়া হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে সাথে সাথে জিবি হাসপাতালে রেফার করলে ছয়দিন পর শনিবার ভোর চারটায় হাসপাতালে  মারা যায়৷ তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই মৃতদেহ বাড়িতে আনার আগেই শত শত মানুষ লিটনকে  শেষ বারের মতে একবার দেখার জন্য লিটনের বাড়িতে ভিড় জমান৷ লিটনের ৮০ বছরের বৃদ্ধ বাবা জানায় লিটন উদয়পুর শহরের একটি বেকারি দোকানে কাজ করত৷ তার স্ত্রীও তার তিন বছরের একটি শিশু কন্যা রয়েছে৷ লিটনের বৃদ্ধা মা ও স্ত্রী কাঁদতে কাঁদতে  অজ্ঞান হয়ে গেলেও তার বাবা হতভম্ব হয়ে মানুষের দিকে তাকিয়ে আছেন৷ শিশু কন্যাটি একবারের জন্যও বুঝতে পারছেন না তার বাবা যে চিরতরে বিদায় নিয়ে চলে গেছেন৷ লিটনের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top