News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গৃহবধূকে পুড়িয়ে হত্যা, স্বামীর জেল ও জরিমানা
Image

গৃহবধূকে পুড়িয়ে হত্যা, স্বামীর জেল ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ শশুড় বাড়ি যেন একপ্রকার জমালয়ে পরিনত হয়েছে মেয়েদের জন্য৷ একের পর এক গৃহবধূ হত্যার ঘটনায় এই বাক্য ব্যবহার করা মোটেও অন্যায়ের কিছু নয়৷ অমানবিক এবং পার্থিব চাহিদার লালসায় কম বয়সেই জীবন হারাচ্ছে মেয়েরা৷ আর এরকম একটা অবস্থানে দাঁড়িয়ে সমাজ তথা এই গৃহবধূদের ভরসার স্থান শুধুমাত্রই বিচারালয় অথবা আদালত৷ আর আদালত যখন এই সকল নর পিশাচ আমানুষদের তাদের কৃতকর্মের সাজা শোনায় তখন সেই বুক উজার করা মাতা পিতার জীবনে খানিকটা হলেও শান্তির মুহুর্ত বিরাজ করে৷ নিজের স্ত্রিকে নির্মমভাবে জালিয়ে মেরেছিল কাজল সরকার৷ বুধবার বিশালগড় জেলা ও দায়রা আদালতের বিচারকর অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ৬ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদন্ডে দন্ডিত করে৷ ঘটনার বিবরণে সরকারী আইনজীবী গৌতম গিরি জানিয়েছেন গত ৩রা মে,২০২০ সিপাহিজলা জেলার বিশ্রামগঞ্জ থানায় একটি মামলা নথিভুক্ত হয়েছিল যাতে উল্লেখ করা হয় ১৩ বছর আগে সোনামুড়ার লিপিকা দাস সরকারের সামাজিক রীতিতে বিবাহ হয়েছিল বিশ্রামগঞ্জের বরজলার কাজল সরকারের সাথে৷ আর বিয়ের পর থেকেই আর পাচটা গৃহবধুর মত শারীরিক এবং মানসিক অশান্তির শিকার হতে থাকে লিপিকাও৷ এর মধ্যেও সমাজ ও পরিবারের কথা চিন্তা করে মুখ বুজে অত্যাচার সহ্য করেও সংসার ধরে রেখেছিলেন লিপিকা৷ কিন্তু নর পিশাচ কাজল ও তাঁর বাড়ির হায়নারা এর মধ্যেও বাঁচতে দিলনা লিপিকাকে৷ ৩০শে এপ্রিল,২০২০ বরজলার সেই বাড়িতে লিপিকার গায়ে কেরোসিন ঢেলে তার গায়ে আগুন ধরিয়ে দেয়৷ পরের দিন অর্থাৎ ১লা মে আগরতলার জিবি হাসপাতালে তাঁর মৃত্যু হয়৷ পরে ৩রা মে ২০২০ লিপিকার মা বিশ্রামগঞ্জ থানায় একটি মামলা দাখিল করে৷ বিশ্রামগঞ্জ থানা ভারতীয় দণ্ডবিধি ৩০২ এবং ৪৯৮ ধারায় মামলা গ্রহন করে কাজল সরকারকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়৷ বিশালগড়ের জেলা ও দায়রা আদালতের মাননীয় বিচারপতি দুই বছরেরও বেশী সময়ের দীর্ঘ শুনানীর পর বুধবার অভিযুক্ত কাজল সরকারকে ৩০৪ (পার্ট ১) ধারায় দোষী সাববস্ত করে ১০ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করে৷ আর এই রায়গুলির মধ্যদিয়ে কোথাও না কোথাও রাজ্যের অগনিত নিপীড়িতা নির্যাতিতা লিপিকারা মানসিক শান্তি খুজে পায়৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top