News Flash

  • Home
  • প্রধান খবর
  • গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের
Image

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

ক্যানিং, ৯ নভেম্বর (হি. স.) : বাড়ির অদূরে অবস্থিত একটি বাঁশ বাগান থেকে উদ্ধার হল এক মহিলার রক্তাক্ত মৃতদেহ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের দাঁড়িয়া গ্রামপঞ্চায়তের ঠাকুরানিবেরিয়া গ্রামে। মৃতার নাম জয়ন্তী মন্ডল (৩৪)। তাঁর মাথায় আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। জয়ন্তীকে খুন করা হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্বামী সমীর মণ্ডল। তবে পুলিশ এ বিষয়ে কিছুই বলতে চায়নি। সঠিক কিভাবে মৃত্যু হল ওই গৃহবধূর সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

দীর্ঘদিন ধরেই জয়ন্তী কলকাতায় পরিচারিকার কাজ করতেন। অন্যদিকে সমীর মাছের ব্যবসা করেন। প্রতিদিন ভোর চারটে নাগাদ বাড়ি থেকে কাজের জন্য বের হতেন জয়ন্তী। প্রায় ঘণ্টা খানেক বাদে সমীরও নিজের ব্যবসার জন্য বাড়ি থেকে রওনা দিতেন। এদিনও একই ভাবে জয়ন্তী ও সমীর নিজেদের কাজের জন্য রওনা দিয়েছিলেন। সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু বেলা সাড়ে দশটা নাগাদ জয়ন্তীর ছেলে গোপাল কঞ্চি কাটার জন্য বাঁশ বাগানের দিকে গেলেই মা’কে সেখানে লুটিয়ে পড়ে থাকতে দেখে। সাথে সাথেই পরিবারের বাকি সদস্য ও প্রতিবেশীদের খবর দিলে সকলেই সেখানে এসে দেখেন জয়ন্তীর মৃতদেহ পড়ে রয়েছে বাঁশ বাগানে। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশও ঘটনাস্থলে এসে পৌঁছয়। সাথে সাথে সেখানে থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। গৃহবধূর গলায় লাগানো ফাঁস দেখে পুলিশেরও প্রাথমিক অনুমান খুন করা হয়েছে তাঁকে। তবে এই ঘটনায় কে বাঁ কারা জড়িত, কিম্বা কিভাবে খুন হল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় কেউ আটক বা গ্রেফতারও হয়নি।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top