News Flash

  • Home
  • প্রধান খবর
  • শান্তিপুরের রাস উৎসবে অংশ নিলেন মমতা, গেলেন বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়ি
Image

শান্তিপুরের রাস উৎসবে অংশ নিলেন মমতা, গেলেন বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়ি

নদিয়া, ৯ নভেম্বর (হি. স.) : সূচি মেনে শান্তিপুরের ঐতিহাসিক রাস উৎসব দেখতে হাজির হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের সভা সেরেই শান্তিপুরের মাটিতে পা রাখলেন মমতা।এদিন প্রথমে বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী এরপর তিনি বড় গোস্বামী বাড়িতেও যান বিগ্রহ দেবতা দর্শন করার জন্য। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা এলাকায় ।

টানা তিনদিনের সফরে নদিয়ায় হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই কৃষ্ণনগরের কর্মীসভা থেকে বক্তব্য রেখেছেন মমতা। শান্তিপুরের রাস উৎসবে অংশ নেওয়ার কথা ছিল মমতার। সেই মতই কৃষ্ণনগরের সভা সেরেই শান্তিপুরের মাটিতে পা রাখলেন মমতা। শান্তিপুরের ঐতিহ্যবাহী বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়িতে প্রবেশ করে বিগ্রহ ঠাকুর দর্শন করেন। নিজের হাতেই শ্যামসুন্দর জিওকে আরতি করেন, পাশাপাশি ফলের ডালি দিয়ে নত মস্তকে প্রণাম করেন শ্যাম সুন্দর জিউর কাছে। এরপরেই তিনি বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ি ছেড়ে শান্তিপুরের আরও এক ঐতিহ্যবাহী গোস্বামী বাড়ি বড় গোস্বামী বাড়িতে যান বিগ্রহ দেবতা দর্শন করার জন্য। সেখানেও একইভাবে বিগ্রহ দেবতার কাছে পুজো দেন মুখ্যমন্ত্রী।

বুধবার শান্তিপুরের রাস উৎসবের দ্বিতীয় দিন। কিন্তু গোটা শান্তিপুরে কড়া নিরাপত্তা থাকার কারণে বহিরাগত দর্শনার্থীরা প্রবেশ করতে পারেননি। এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শান্তিপুরের গুরুত্বপূর্ণ রাস্তা গুলিকে নো এন্ট্রি জোন করা হয়। শান্তিপুরের রাস উৎসবে এসে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি এই সময় নদিয়া জেলাকে বেছে নিয়েছি একমাত্র রাস উৎসব দেখার জন্য।। আজকে আমি শান্তিপুরের রাস উৎসব দেখতে পেয়ে খুবই গর্বিত বোধ করছি।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top