News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়গ্রামে লরি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু দুই ব্যক্তির
Image

ঝাড়গ্রামে লরি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু দুই ব্যক্তির

ঝাড়গ্রাম, ৮ নভেম্বর ( হি. স.) : লরি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল দুই ব্যক্তির। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার ছয় নম্বর জাতীয় সড়কের আগুইবনী এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত দুই ব্যক্তির নাম শেক মুস্তাক ( ৩২), শেক ইমরান ( ৩৫)। বাড়ি ঝাড়খণ্ড রাজ্যে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে লোধাশুলির দিক থেকে একটি পিকআপ ভ্যান বয়লার মুরগি নিয়ে ঝাড়খন্ডের দিকে যাচ্ছিল। ওই সময় পিছিন দিক থেকে একটি লরি পিকআপ ভ্যানটিকে ধাক্কা মারলে সামনে থাকা অন্য একটি লরিতে ধাক্কা মারলে পিক আপভ্যানে থাকা দুই ব্যক্তি গুরুতর ভাবে আহত হয়। পরে স্থানীয় মানুষজনেরা আহত দুই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝাড়্গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালের চিকিৎসকেরা তাদেরকে মৃত বলে ঘোষনা করেন। অন্যদিকে ঝাড়গ্রাম থানার শালবনী এলাকায় একটি চলন্ত লরির খুলে গিয়ে দুই বাইক আরোহীকে ধাক্কা মারলে গুরুতর আহত দুই ব্যক্তি। আহত ব্যক্তিদের স্থানীয় মানুষজনেরা আহত ব্যক্তিদের উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top