News Flash

  • Home
  • Uncategorized
  • মথুরায় বিজেপি যুব মোর্চার সমাবেশে যাবে ত্রিপুরার ২০০ প্রতিনিধি
Image

মথুরায় বিজেপি যুব মোর্চার সমাবেশে যাবে ত্রিপুরার ২০০ প্রতিনিধি

BJYM Tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ আগামী ৪ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশের মথুরায় শুরু হচ্ছে বিজেপির সর্বভারতীয় যুব সমাবেশ৷ চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত৷ যুব সমাবেশের সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ সমাপ্তি দিনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শনিবার বিজেপির রাজ্য সদর কার্যালয়ে যুব মোর্চার রাজ্য প্রভারি সৌরভ সিকদার সাংবাদিক সম্মেলনে এবিষয়ে বিস্তারিত তথ্য জানান৷ তিনি বলেন, রাজ্য থেকে সর্বভারতীয় সম্মেলনে ২০০ জন প্রতিনিধি অংশ নেবেন৷ গোটা দেশ থেকে এই সম্মেলনে অংশ নেবেন দুই হাজার প্রতিনিধি৷ যুব মোর্চার সর্বভারতীয় সমাবেশকে সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷ যুব মোর্চার সমাবেশ থেকে দেশের যুব সমাজের জন্য নতুন বার্তা মিলবে বলেও তিনি আশা ব্যক্ত করেছেন৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top