News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খেলাধুলা ও সুুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই ছেলেমেয়েদেরবিভিন্ন নেশা সামগ্রী থেকে দূরে রাখা যায় : ক্রীড়ামন্ত্রী
Image

খেলাধুলা ও সুুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই ছেলেমেয়েদেরবিভিন্ন নেশা সামগ্রী থেকে দূরে রাখা যায় : ক্রীড়ামন্ত্রী

আগরতলা, ৫ নভেম্বর৷৷ খেলো ত্রিপুরা সুুস্থ ত্রিপুরা কর্মসূচি রূপায়ণের মধ্য দিয়ে সারা রাজ্যে তৃণমূলস্তর থেকে নেশা বিরোধী অভিযানকে সফল করে তুলতে হবে৷ সমস্ত অংশের মানুষকে এই অভিযানে সামিল করতে হবে৷ আজ শিক্ষা ভবনের যুব ও ক্রীড়া দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত ত্রিপুরা বিদ্যালয় ক্রীড়া বোর্ডের ২০২২-২৩-এর বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী সুুশান্ত চৌধুরী একথা বলেন৷ তিনি বলেন, একমাত্র খেলাধুলা এবং সুুস্থ সংসৃকতি চর্চার মাধ্যমেই ছেলেমেয়েদের বিভিন্ন নেশা সামগ্রী থেকে দূরে রাখা যায়৷ রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে আহ্বান জানিয়েছে তা যেন শুধু স্প্লোগানেই সীমাবদ্ধ না থাকে৷ নেশামুক্ত ত্রিপুরা এই স্প্লোগান যেন সঠিকভাবে কার্যকর হয় সেদিকে আমাদের সকলের নজর রাখা কর্তব্য ও দায়িত্ব৷ তিনি বলেন, খেলো ত্রিপুরা সুুস্থ ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য রাজ্য সরকারের একটি বিশেষ পদক্ষেপ৷ তাতে ছাত্রছাত্রীদের সাথে ক্লাবগুলিকেও যুক্ত করতে হবে৷ এজন্য এবছর থেকে রাজ্যের বিভিন্ন ক্লাবগুলিতে খেলার সামগ্রী বিতরণের পরিকল্পনাও নেওয়া হয়েছে৷ এবছর রাজ্যের ১৫০০টি ক্লাবকে খেলার সামগ্রী দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ তিনি বলেন, খেলাধুলা, পথনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন আলোচনা সভা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে নেশামুক্ত ত্রিপুরা গড়ার পাশাপাশি একটি সুুস্থ সমাজ গঠন করা সম্ভব৷
সভায় উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুুপ্রিয়া দাস দত্ত, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস এবং ধলাই জিলা পরিষদের সহসভাধিপতি অনাদি সরকার৷
সভায় ত্রিপুরা বিদ্যালয় ক্রীড়া বোর্ডের সাধারণ সচিব পাইমং মগ এক তথ্যচিত্রের মাধ্যমে ত্রিপুরায় ২০২১-২২ অর্থবছরে বিভিন্ন স্কিমে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানের তথ্য তুলে ধরেন৷ সেই সাথে চলতি অর্থবছরেরও বিভিন্ন স্কিমে যেসব ক্রীড়া কর্মসূচি চলছে সে বিষয়েও বিস্তারিত তথ্য তুলে ধরেন৷ সে তথ্য থেকে জানা যায় গত অর্থবর্ষে রাজ্যের খেলাধুলার উন্নয়নে ১ কোটি ৭৪ লক্ষ ২৮ হাজার ৩২৯ টাকা ব্যয় হয়েছে৷ চলতি বছরেও ২ কোটি ৫২ লক্ষ ৩০ হাজার ৪৯০ টাকা বিভিন্ন স্কিমে খেলাধুলার উন্নয়নের জন্য ব্যয় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজ্যের সব জেলায় ক্রীড়া সামগ্রী বিতরণ ও বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হচ্ছে৷ সাধারণ সচিব জানান, এর মধ্যেই খেলো ত্রিপুরা সুুস্থ ত্রিপুরা স্কিমের খেলাগুলি শুরু হয়েছে৷ আগামী ডিসেম্বরের মধ্যেই সব খেলাগুলি শেষ করা হবে এবং ফেবয়ারি মাস পর্যন্ত রাজ্যভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতাগুলিও শেষ হবে৷
সভায় সভাপতিত্ব করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুুবিকাশ দেববর্মা৷ এছাড়া সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত ক্রীড়া আধিকারিকগণ৷ আধিকারিকগণ সভায় নিজ নিজ জেলার ক্রীড়া কর্মসূচি নিয়ে পর্যালোচনা করেন৷

Releated Posts

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top