News Flash

  • Home
  • প্রধান খবর
  • বেআইনি পাথর খনির মামলায় ইডি-র সামনে হাজির হলেন না মুখ্যমন্ত্রী
Image

বেআইনি পাথর খনির মামলায় ইডি-র সামনে হাজির হলেন না মুখ্যমন্ত্রী

রাঁচি, ৩ নভেম্বর (হি.স.) : বেআইনি পাথর খনির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দলের সামনে হাজির হলেন না মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আজ নোটিশ পাঠিয়ে মুখ্যমন্ত্রী সোরেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি।

মুখ্যমন্ত্রীকে ইডি তলব করার পর রাজ্যে রাজনৈতিক আলোড়ন তীব্র হয়েছে। মানি লন্ডারিং এবং অবৈধ খনির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি মুখ্যমন্ত্রী সোরেনকে সকাল ১১.৩০ টায় ডেকেছিল। এই মামলায় ইডি-র পদক্ষেপের সময়, অনেক বড় ব্যবসায়ী এবং রাজনৈতিক মুখ সামনে এসেছে। ইডি আধিকারিকরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের সময় কর্মী ও সমর্থকরা প্রতিবাদ করতে পারে। এই আশঙ্কার কারণে ইডি আধিকারিকরা সম্প্রতি পুলিশ সদর দফতরে একটি চিঠি পাঠিয়েছিলেন, নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার প্রচুর সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

Releated Posts

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্বজুড়ে এআই ঝুঁকির মধ্যেও শক্তিশালী অবস্থানে ভারত: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উন্নত অর্থনীতির দেশগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অতিমূল্যায়িত সম্পদের দরপতন হলে ভারত উপকৃত হতে পারে। এর…

ByByNews Desk Oct 3, 2026

ফর্ম-৭ আবেদন নিয়ে এফআইআর প্রত্যাহারের দাবি, কর্ণাটকের ডিজিপি-আইজিপি-র দ্বারস্থ বিজেপি

বেঙ্গালুরু, ৩ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকায় নাম সংক্রান্ত আপত্তি জানাতে ফর্ম-৭ জমা দেওয়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের…

ByByNews Desk Oct 3, 2026

কর্ণাটকের খরায় দ্রুত হস্তক্ষেপের দাবি, মোদীকে চিঠি খাড়গের

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভয়াবহ খরা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যক্তিগত ও…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top