News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যে মুখ্যমন্ত্রীর অশান্তির আশঙ্কা মন্ত্রিসভার বৈঠকে
Image

রাজ্যে মুখ্যমন্ত্রীর অশান্তির আশঙ্কা মন্ত্রিসভার বৈঠকে

কলকাতা, ২ নভেম্বর (হি. স.) : নভেম্বর-ডিসেম্বরে রাজ্যে অশান্তির আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।
নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে রাজ্যে অশান্তি করানোর ছক হচ্ছে। আইনশৃঙ্খলা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে এভাবেই সতর্ক করে মুখ্যমন্ত্রী পুলিশ ও প্রশাসনকে কড়া হওয়ার নির্দেশ দিলেন। বলেন, সরকারকে বিপাকে ফেলতে আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা হতে পারে ।
গত কয়েকদিন ধরে বিজেপি নেতাদের মুখে শোনা যাচ্ছিল ডিসেম্বরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাবে। বিজেপির এই হুমকির প্রেক্ষিতে বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে আশঙ্কাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে যে এদিন মন্ত্রিসভার বৈঠকে তিনি সরকারি আমলা পুলিশ এবং রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের সতর্ক করে দিয়েছেন । দলের মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘‘আপনারা এলাকায় থাকুন। জনপ্রতিনিধিদের এলাকায় থাকতে বলুন। বিজেপি নভেম্বর-ডিসেম্বর মাসে রাজ্যে গোষ্ঠী সংঘর্ষে ইন্ধন জোগাতে পারে।’’ মুখ্যমন্ত্রী এও বলেছেন, ‘‘পুলিশকে আরও নাকা চেকিং বাড়াতে হবে। যাতে কোনও ধরনের ছোটখাট ঘটনাও না ঘটে।’’
চক্রান্ত যাতে বাস্তবে রূপ নিতে না পারে, তার জন্যই প্রশাসনকে নবান্নে মন্ত্রিসভার বৈঠক থেকে আগাম সতর্ক করেন মুখ্যমন্ত্রী। জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ, যেখানেই গোলমালের খবর পাবেন সেখানে তত্‍ক্ষণাত্‍ পৌঁছে সেই গোলমাল যাতে কিছুতে ছড়াতে না পারে বা বড় আকার না নিতে পারে, তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Releated Posts

পাটনায় ভীম আর্মির ‘রাইটস মার্চ’, পুলিশের সঙ্গে সংঘর্ষের পর একাধিক কর্মী আটক

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): বিহারে সরকারি চাকরিতে ৮৫ শতাংশ ডোমিসাইল কোটা চালুর দাবিতে শনিবার পাটনায় ‘রাইটস মার্চ’ করল…

ByByNews Desk Aug 29, 2026

(Update) ‘কোনও নির্দেশিকা জারি করা হয়নি’: বাংলার দুর্গাপুজোর মণ্ডপে মাংস বিক্রি বিতর্কে স্পষ্টীকরণ ভিএইচপি প্রধানের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর মণ্ডপে ও তার আশপাশে মাংস বিক্রি নিয়ে বিতর্কের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট…

ByByNews Desk Aug 29, 2026

স্কুলশিক্ষার মান নিয়ে মধ্যপ্রদেশ সরকারকে নিশানা কংগ্রেসের, ‘কোনও জেলাই ৬০ শতাংশ পার করেনি’

ভোপাল, ২৯ আগস্ট (আইএএনএস): কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের জেলাসমূহের কর্মক্ষমতা গ্রেডিং সূচক (পিজিআই-ডি) ২০২৫-২৬ রিপোর্ট সামনে রেখে মধ্যপ্রদেশের স্কুলশিক্ষার…

ByByNews Desk Aug 29, 2026

‘দেশ ছেড়ে নয়, ঘরে থেকেই লড়াই’: বিদেশি নিয়োগ থেকে ‘হোমগ্রোন র‍্যাডিক্যালাইজেশন’-এ কৌশল বদল আইএসের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): ইসলামিক স্টেট (আইএস) বা আল-কায়েদায় যোগ দিতে দেশ ছেড়ে সিরিয়া, ইরাক কিংবা আফগানিস্তানে যাওয়ার…

ByByNews Desk Aug 29, 2026

‘অবিলম্বে পদত্যাগ করুন’: প্রিয়াঙ্ক খাড়গের বিরুদ্ধে সুর চড়ালেন কুমারস্বামী

বেঙ্গালুরু, ২৮ আগস্ট (আইএএনএস): আইএএস আধিকারিক জ্ঞানেন্দ্র কুমারকে ঘিরে বিতর্ক এবং নিয়োগে অনিয়মের অভিযোগের মধ্যে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

তৃণমূলের বিলবোর্ড বিতর্কে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মমতা-নেতৃত্বাধীন শিবির

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের ছাদে থাকা বেআইনি বিলবোর্ড…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ৮.৫০ লক্ষ টাকা প্রতারণা, জম্মু-কাশ্মীরে এফআইআর

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): সরকারি চাকরি পাইয়ে দেওয়ার পাশাপাশি পাহেলগামে শ্রী অমরনাথজি যাত্রার সময় তাবু বসানোর অনুমতি করিয়ে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

তৃণমূলের বিলবোর্ড বিতর্কে ১৩ জন গ্রেপ্তার, অভিষেক-ডেরেকসহ একাধিক নেতার বিরুদ্ধে তিনটি এফআইআর

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): কলকাতার ক্যামাক স্ট্রিটে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ছাদ থেকে বেআইনি বিলবোর্ড সরানোকে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয় সংঘর্ষ: তদন্ত কমিশনের প্রথম বৈঠক

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিশন বৃহস্পতিবার নির্ধারিত সময় অনুযায়ী প্রথম বৈঠক…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top