News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়া সীমান্তে গিয়ে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ করে নষ্টালজিক হলেন বাংলাদেশ হাই কমিশনার
Image

সোনামুড়া সীমান্তে গিয়ে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ করে নষ্টালজিক হলেন বাংলাদেশ হাই কমিশনার

Syed Muazzem Aliনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি৷৷ যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়ন ঘটিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে বহুমুখী অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করার লক্ষ্যেই এগিয়ে চলছে দুদেশ৷ শুক্রবার সোনামুড়ার জুমের ঢেপায় এসে এমনই মত ব্যক্ত করলেন দিল্লিস্থিত বাংলাদেশ হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি৷ জুমের ঢেপার ব্যানার্জি বাগান এলাকায় ৭১ এর মুক্তিযোদ্ধাদের চিকিৎসালয় ও ট্রেনিং ক্যাম্প ছিল৷ যুদ্ধে নিহত বহু মুক্তিযোদ্ধাকে কবরস্ত করা হয়েছিল এই এলাকায়৷ এলাকাটি পরিদর্শন করতেই হাই কমিশনারের এই জুমেরঢেপা সফর৷
[vsw id=”pqFs3Y6czMs” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত তথা ত্রিপুরার অবদান অনস্বীকার্য৷ সীমান্ত থেকে অনেকটা দূরে সোনামুড়ার জুমেরঢেপার বর্তমান ব্যানার্জি বাগান এলাকায়ও ছিল বাংলাদেশী মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্প৷ পাকিস্তানি হানাদার বাহিনীর আঘাতে আহত হয়ে মুক্তিযোদ্ধারা এই এলাকাতে এসেই চিকিৎসিত হতেন৷ হানাদারদের গুলিতে নিহত হওয়া বহু মুক্তিযোদ্ধাকে সমাধিস্থ করা হয়েছে এখানেই৷ তিনদিনের রাজ্য সফরে এসে তাই এই এলাকাটি সরজমিনে পরিদর্শন করে সে দিনের স্মৃতিচারণ করে নষ্টালজিক হলেন দিল্লিস্থিত বাংলাদেশ হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি৷ হাই কমিশনারের মত সে ৭১ থেকেই দুুদেশের মধ্যে একটা নিবিড় সম্পর্ক স্থাপন হয়েছে৷ বর্তমানে দুদেশের মধ্যে আমূল যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে৷ এই যোগাযোগের আরো উন্নয়ন ঘটিয়ে দুদেশের মধ্যে বহুমুখী অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করাই লক্ষ্য৷
এই স্মৃতিবিজড়িত এলাকাটিতে একটি স্মৃতিসৌধ গড়ার প্রস্তাব রেখেছেন বাংলাদেশ হাইকমিশনার৷ তার এই সফরে সফরসঙ্গী ছিলেন এসিস্টেন্ট হাই কমিশনার সৈকত হুসেন৷ উপস্থিত ছিলেন সিপাহিজলার ডিএম প্রদীপ চক্রবর্তী স্থানীয় নলছড় ব্লকের বিডিও সহ প্রশাসনিক আধিকারিকরা৷
এদিকে, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোয়াজ্জেম আলী ত্রিপুরা সফরে এসে আজ আখাউরা সীমান্ত পরিদর্শনে পেলেন৷ সেখানে নবনিমিত আখাউরা স্থল বন্দর ও জিরো পয়েন্ট ঘুরে আধিকারিকদের সাথে সেখানকার বিষয়ে খবরাখবর নেন৷
দায়িত্ব গ্রহনের পর ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোয়াজ্জেম আলী এই প্রথম ত্রিপুরা সফরে রাজ্যে এলেন গতকাল৷ আজ তিনি আখাউরা সীমান্ত পরিদর্শনে গেলেন৷ সেখানে নবনিমিত আখাউরা স্থল বন্দর ও সীমান্তের জিরো পয়েন্ট ঘুরে দেখেন এবং আধিকারিকদের সাথে ও কথা বলেন৷ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে গ্যালারি নির্মান প্রসঙ্গে তিনি জানান বিষয়টি বর্তমানে বিবেচনাধীন৷ গ্যালারি নির্মান এর আগে দরকার সীমান্তের যোগাযোগ ব্যবস্থা আমূল পরিবর্তন করতে হবে তাতে এক সাথে একাধিক গাড়ী চলাচল করতে পারে৷ তারপর দুই দেশের সরকার সহমত পোষন করলেই গ্যালারি নির্মান করা হবে৷
সন্থাসবাদী প্রসঙ্গে বলতে গিয়ে হাই কমিশনার বলেন দুই প্রতিবেশি রাষ্ট্রের সম্পর্ক মজবুতে রাখা এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ভূখন্ডে যাতে কোন ও সন্ত্রাসবাদী ঘাঁটি গড়তে না পারে তারপর দৃঢ় পদক্ষেপ হাতে নিয়েছেন এছাড়া বাংলাদেশে অবস্থানরত বহু ভারতীয় সন্ত্রাসবাদীকেও ভারতের হাতে তুলে দিয়েছেন হাসিনা৷ তাই তিনি আশা ব্যক্ত করেন দুই দেশের মধ্যে সম্প্রতি ও ভ্রাতৃত্ব বোধ বজায় রাখার জন্য ভারতও যেন একই পদক্ষেপ গ্রহন করে৷
এছাড়া ও ভারত বাংলাদেশের মধ্যে রেল যোগাযো সম্পর্কে তিনি জানান ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের আগে ৯টি চেক পোষ্টের মাধ্যমে ছিল তার সবকটিকে পুনরুদ্ধার করার জন্য শেষ হাসিনা বিশেষ ভাবে উদ্যোগী হয়েছেন৷ এজন্য ভারতীয় রেল মন্ত্রকের সাথেও যোগাযোগ করেছেন বাংলাদেশ৷
দায়িত্ব পেয়ে প্রথম বারের মত ত্রিপুরা সফরে এসে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোয়াজ্জেম আলী আজ আখাউরা সীমান্ত পরিদর্শনে গেলেন৷ আখাউরা সীমান্ত পরিদর্শন শেষে হাই কমিশনার মোয়াজ্জেম আলী জানান অদূর ভবিষ্যতে যোগাযোগ ও বাণিজ্যে ভারত বাংলাদেশের দুদেশের মধ্যে নতুন দিগন্ত সূচনা হতে যাচ্ছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top