News Flash

  • Home
  • দিনের খবর
  • নাকাশিপাড়ায় লরি ও গাড়ির সঙ্ঘর্ষে মৃত্যু এক শিশু-সহ ৫ জনের, ক্ষোভ স্থানীয়দের
Image

নাকাশিপাড়ায় লরি ও গাড়ির সঙ্ঘর্ষে মৃত্যু এক শিশু-সহ ৫ জনের, ক্ষোভ স্থানীয়দের

নদিয়া, ২৮ অক্টোবর (হি.স.): নদিয়া জেলার নাকাশিপাড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচজন। শুক্রবার সকালে একটি লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে এক শিশু-সহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি রায়গঞ্জ থেকে কলকাতার দিকে আসছিল। নাকাশিপাড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কের টোল প্লাজার কাছে সামনে থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই গাড়িটির। দুর্ঘটনার কারণে পাঁচ আরোহীরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। দেহগুলি ইতিমধ্যেই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। তবে স্থানীয় সূত্রে খবর, ওই জাতীয় সড়কে কাজ চলছিল। কাজ থমকে থাকায় একদিকে দিয়েই গাড়ি চলাচল করছিল। আর সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা। পুলিশ সূত্রের খবর, শুক্রবার সকালে একটি যাত্রিবাহী গাড়ি বেথুয়াডহরির দিকে যাচ্ছিল। সেই সময় বহরমপুরগামী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ির এক শিশু-সহ পাঁচ যাত্রীর।

জানা গেছে তাঁরা গাড়ি করে রায়গঞ্জ থেকে মায়াপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় সামনে থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। ঘটনাস্থলে পুলিশ এসে ওই পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রত্যেককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ । মৃতদের নাম পারুল রায় (৬৮), আয়ুষ্মান রায় (৫), অর্ক্যপন্ন রায় (১০), মুকুল সরকার (৫৬) এবং বিদ্যুৎ রায় (৩৮)। মৃতরা সকলেই রায়গঞ্জের জামবাড়ি এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রতিনিয়তই এখানে দুর্ঘটনা ঘটে । টোল থেকে ছাড়িয়ে রাস্তাটা এক লেনের হয়ে যাওয়ায় অনেক সময়ই নিয়ন্ত্রণ হারায় গাড়িগুলি। এমন একটি দুর্ঘটনাপ্রবণ এলাকায় কেন ট্রাফিক পুলিশের কোনও নজরদারি থাকে না, তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top