News Flash

Image

ঝাড়গ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু ব্যক্তির

ঝাড়গ্রাম, ২৬ অক্টোবর ( হি. স.) : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। বুধবার দুপুরে এই পথ দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার ৯ নম্বর রাজ্য সড়কের নোয়াগাঁ এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম লম্বুধর দাস (৪০) বাড়ি জামশোলা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে গোপীবল্লভপুর বাজারের দিকে থেকে হাতিবাড়ি দিকে ৯ নম্বর রাজ্য ধরে একটি চারচাকা গাড়িতে করে তিনজন ব্যক্তি যাচ্ছিলেন। সেই সময় নোয়াগাঁ এলাকায় চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টরের পিছনে ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলে মৃত্যু এক লম্বুধর দাসের। পরে পুলিশ ও স্থানীয় মানুষজনেরা আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি পাঠিয়ে দেন। এবং মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য ঝাড়্গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয় বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top