News Flash

  • Home
  • দিনের খবর
  • রায়গঞ্জে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে গ্রেফতার স্বামী
Image

রায়গঞ্জে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে গ্রেফতার স্বামী

রায়গঞ্জ, ২৬ অক্টোবর (হি. স.) : স্ত্রী হত্যার ঘটনায় মূল অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত স্বামীর নাম বিজয় সিংহ (৪০)। পেশায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় গ্রুপ ডি পদে কর্মরত। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬/৩৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বুধবার রায়গঞ্জে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে ধৃতকে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্তের বান্ধবী ও ভাইয়ের বউ পলাতক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় রেখা পাসওয়ান(সিং)(৩৬)নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। মৃতের পরিবারের অভিযোগ রেখাকে শ্বাসরোধ করে হত্যা করেছে তাঁর স্বামী বিজয় সিংহ। বেশ কয়েকদিন ধরে বিজয়ের পরকিয়া সম্পর্কের কারণে পরিবারে অশান্তি চলছিল। সেই কারণেই রেখাকে হত্যা করেছে বলে অনুমান পরিবারের। পরিবারের তরফে রায়গঞ্জ থানায় বিজয় সিংহ, তার বান্ধবী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজয় সিংহকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেপাত্তা মুল অভিযুক্ত বিজয়ের বান্ধবী ও ভাইয়ের বউ।

পুলিশ সুপার মহন্মদ সানা আক্তারের কথায়,”অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট নয়।” এদিন বিকেলে ওই গৃহবধুর মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়, রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ থানা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু হয়েছে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top