News Flash

  • Home
  • দিনের খবর
  • পূজালিতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ এক, উদ্ধার সাত
Image

পূজালিতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ এক, উদ্ধার সাত

দক্ষিণ ২৪ পরগনা, ২৬ অক্টোবর (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনার পূজালিতে নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ এক ব্যক্তি। উদ্ধার হয়েছে সাত জন। বুধবার ভোর হতেই নিখোঁজ সেই ব্যক্তির খোঁজ শুরু করেছে ডিএমজির টিম।

নদী পারাপারের সময় মঙ্গলবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটে পূজালির কাছে। হুগলি নদীতে শ্রমিকদের নিয়ে ডুবে যায় নৌকাটি। ৯ জন যাত্রীর মধ্যে আট জন সাঁতরে পাড়ে উঠলেও, খোঁজ পাওয়া যাচ্ছে না এক জনের। দক্ষিণ ২৪ পরগনার পূজালি থেকে হাওড়ার চেঙ্গাইলে যাওয়ার সময় জোয়ারের টানে নৌকাটি উল্টে যায় বলে সূত্রের খবর।

প্রতিদিনই দক্ষিণ ২৪ পরগনার পূজালি ইন্দিরা হাট থেকে নৌকা করে কাজে যান মিলের শ্রমিকরা। মঙ্গলবার রাতেও কাজে যোগ দিতে হাওড়ায় চেঙ্গাইলের দিকে নদীপথে রওনা দেন মিলের শ্রমিকরা। কিন্তু মাঝ নদীতে উল্টে যায় নৌকাটি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, নিখোঁজ ব্যক্তির নাম শেখ সাবির। তাঁর খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে রয়েছে হাওড়া গ্রামীণ জেলার পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নদীতে জোয়ার থাকায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নৌকাডুবির ঘটনায় নদীপথে যাত্রায় ফের প্রশ্নের মুখে সতর্কতামূলক ব্যবস্থা।

Releated Posts

তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ২০২৬: ২৩৪ আসনে ভোটগ্রহণ শুরু

চেন্নাই, ২৩ এপ্রিল (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বৃহস্পতিবার রাজ্যের সবকটি ২৩৪টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রায় ৫.৭৩ কোটিরও…

ByByNews Desk Apr 23, 2026

বেঙ্গল ভোট: ১৬ জেলার ১৫২ আসনে প্রথম দফার ভোটগ্রহণ শুরু

কলকাতা, ২৩ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ…

ByByNews Desk Apr 23, 2026

ঘুষ নেওয়ার অভিযোগে দিল্লি পুলিশের কনস্টেবল গ্রেফতার, উদ্ধার প্রায় ৪৯ লক্ষ টাকা

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): ঘুষ নেওয়ার অভিযোগে দিল্লি পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেলের এক হেড কনস্টেবলকে গ্রেফতার করল সিবিআই। অভিযুক্তের…

ByByNews Desk Apr 22, 2026

পাহালগাম হামলার বর্ষপূর্তিতে রাষ্ট্রপতির বার্তা—সন্ত্রাস দমনে অটল ভারত

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): পাহালগাম সন্ত্রাসবাদী হামলার প্রথম বর্ষপূর্তিতে নিহত নিরীহ মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু…

ByByNews Desk Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top