News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • প্ৰধানমন্ত্ৰীর দেশজুড়ে শুভারম্ভ ‘রোজগার মেলা’র, গুয়াহাটিতে ২১২ যুবক-যুবতীর হাতে নিয়োগপত্ৰ প্ৰদান কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দের
Image

প্ৰধানমন্ত্ৰীর দেশজুড়ে শুভারম্ভ ‘রোজগার মেলা’র, গুয়াহাটিতে ২১২ যুবক-যুবতীর হাতে নিয়োগপত্ৰ প্ৰদান কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দের

গুয়াহাটি, ২২ অক্টোবর (হি.স.) : রেলওয়ে সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের শূন্যপদ পূরণের উদ্দেশ্যে আজ ২২ অক্টোবর দেশজুড়ে বিভিন্ন স্থানে ‘রোজগার মেলা’র সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক স্থানে নবনিযুক্তদের উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী তাঁদের নতুন নিয়োগের জন্য অভিনন্দন জানান। ‘রোজগার মেলা’র অংশ হিসেবে কেন্দ্রীয় বন্দর, নৌ-পরিবহণ ও জলপথ এবং আয়ুষ দফতরের মন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ গুয়াহাটির রেলওয়ে রং ভবন কালচারাল হল-এ নবনির্বাচিত ২১২ জন যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেন।

আজকের অনুষ্ঠানে ডাক বিভাগে ৬০, রেলওয়েতে ৪৮, প্ৰতিরক্ষায় ১, ব্যাংকে ২৫, শ্ৰম ও নিয়োগ দফতরে ৫, গৃহ (সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ) দফতরে ৪২, অর্থ বিভাগে ৩১ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্ৰীয় মন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল দেশের যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করার জন্য প্রধানমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদির শক্তিশালী নেতৃত্বের অধীনে মেক-ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত অভিযানের মাধ্যমে দেশ এক নতুন উচ্চতা অতিক্রম করেছে।

ভাষণ দিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অনশুল গুপ্তা। তিনি কেন্দ্রীয় সরকারের উদ্যোগের প্রশংসা করে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়েকে গুয়াহাটিতে এমন একটি বৃহৎ অনুষ্ঠান পরিচালনার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

গুয়াহাটিতি রোজগার মেলায় গুয়াহাটির সাংসদ কুইন ওজা, প্রদেশ বিজেপির সভাপতি ভবেশ কলিতা, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পদস্থ ও উচ্চপদস্থ আধিকারিক সহ বিভিন্ন সরকারি বিভাগের বরিষ্ঠ আধিকারিকদের পাশাপাশি বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত নবনিযুক্ত সুবিধাপ্রাপকরা এমন এক বিশাল অনুষ্ঠানে নিয়োগপত্র লাভ করে আনন্দ প্রকাশ করেন। নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য এবং তাঁদের নির্ধারিত কর্তব্যের মাধ্যমে দেশের মানুষের সেবা করার সুযোগ প্রদানের জন্য তাঁরা সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একাধিক সরকারি পদক্ষেপ উদ্যোক্তা ও স্বনিয়োজনের জন্য ইকোসিস্টেম তৈরি করেছে। ভারতের গুরুত্ব পরিকাঠামো ও যোগাযোগের উপর, দেশের উপর যা বহুগুণ প্রভাব বিস্তার করে। এছাড়া ডিজিটাল ইন্ডিয়া, স্মার্টসিটি মিশন, এএমআরইউটি, সকলের জন্য বাসস্থান, পরিকাঠামো উন্নয়ন এবং ইন্ডাস্ট্রিয়াল করিডোরগুলি কর্মসংস্থানের সুযোগ তৈরির ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ আকর্ষণের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পরবর্তী ১২ মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে ১০ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। প্রথম দফায় দেশজুড়ে ৭৫,০০০ নবনিযুক্ত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে, যাঁরা ভারত সরকারের অধীনে ৩৮টি মন্ত্রক/বিভাগে যোগাদানের জন্য প্রস্তুত। যুবসমাজের জন্য চাকরির সুযোগ প্রদান ও দেশের নাগরিকের কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে এটি সরকারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Releated Posts

ঐক্য ও ক্রীড়া উৎকর্ষের প্রতীক মণিপুর: মুখ্যমন্ত্রী খেমচন্দ সিং

ইম্ফল, ২৩ জুন (আইএএনএস): মণিপুর ৩৬টি সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ এবং ভারতীয় ক্রীড়াক্ষেত্রে রাজ্যটির অবদান অতুলনীয়…

ByByNews Desk Jun 23, 2026

অসম কংগ্রেসের নেতৃত্বে গৌরব গগৈ-ই উপযুক্ত, মন্তব্য বিরোধী দলনেতা ওয়াজেদ আলি চৌধুরীর

গুয়াহাটি, ২৩ জুন (আইএএনএস): অসম প্রদেশ কংগ্রেস কমিটির (এপিসিসি) সভাপতি হিসেবে গৌরব গগৈ-ই উপযুক্ত নেতা বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jun 23, 2026

জুবেন গর্গ মৃত্যু মামলায় শ্যামকানু মহন্তর জামিন আবেদন নিয়ে অসম সরকারকে জবাব দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ-এর মৃত্যুকে ঘিরে বহুল আলোচিত মামলায় অভিযুক্ত শ্যামকানু মহন্তর জামিন আবেদনের…

ByByNews Desk Jun 23, 2026

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মত্যাগ আজও প্রজন্মকে অনুপ্রাণিত করে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৩ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top