News Flash

  • Home
  • বিদেশ
  • খেরসনে ইউক্রেনের হামলায় নিহত ৪
Image

খেরসনে ইউক্রেনের হামলায় নিহত ৪

কিয়েভ, ২১ অক্টোবর (হি.স.): খেরসনের পুনর্দখলে পাল্টা হামলা শুরু করে ইউক্রেনীয় যোদ্ধারা। হামলার মুখে ওই অঞ্চল থেকে নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে রাশিয়া। এর মধ্যেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। খেরসনে ইউক্রেনের হামলায় নিহত চারজন ।
খেরসনে রাশিয়ার নিযুক্ত ডেপুটি গভর্নর কিরিল স্ট্রেমউসভ শুক্রবার জানান, দেনিপ্রো নদীর পাড়ের ৫০ থেকে ৬০ হাজার অধিবাসীকে সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে। তার দাবি, এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এমএলআরএস হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালিয়েছে ইউক্রেন।
ঘটনাটি তদন্তের পর রাশিয়ার একটি তদন্ত কমিটি বলেছে, খেরসন থেকে দেনিপ্রো নদী পার হওয়ার সময় বেসামরিক নাগরিকদের ওপর ইচ্ছা করেই হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন সাংবাদিকও রয়েছেন।
এমএলআরএস হিমার্স যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। এই অস্ত্র ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে হিসাব-নিকাশ বদলে দিয়েছে বলে মনে করা হচ্ছে। আর এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ‘গেম চেঞ্জার’ অভিহিত করেছেন মার্কিন সামরিক বিশেষজ্ঞরা।-হিন্দুস্থান সমাচার/ কাকলি
 

Releated Posts

ভার্সাই প্রাসাদে ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে সই ট্রাম্পের, আঞ্চলিক স্থিতিশীলতা ও জ্বালানি মূল্য কমার আশা

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (মেমোরান্ডাম…

ByByNews Desk Jun 18, 2026

মোদি-ট্রাম্প বৈঠকে ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে আশাবাদ, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

ByByNews Desk Jun 18, 2026

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top