News Flash

  • Home
  • দিনের খবর
  • Dilip Ghosh:মহান্তি পরিবারের শতাব্দী প্রাচীণ পূজা উদ্বোধনে দিলীপ ঘোষ
Image

Dilip Ghosh:মহান্তি পরিবারের শতাব্দী প্রাচীণ পূজা উদ্বোধনে দিলীপ ঘোষ

মেদিনীপুর, ১ অক্টোবর (হি.স.) : শনিবার ষষ্ঠীর দিন পূর্ব মেদিনীপুরের পটাশপুর লাছুবাড় গ্রামে মহান্তি পরিবারের শতাব্দী প্রাচীণ পূজা উদ্বোধন করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

এদিন লাছুবাড় গিয়ে হরাই শিবালয় মন্দির থেকে মহান্তি পরিবারের বাড়ি পর্যন্ত পদযাত্রা করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বহু বিজেপি কর্মী সমর্থক নিয়ে তাঁর এদিনের মিছিলে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুদাম পন্ডিতও। সেখানেই দুপুরের আহার সারেন দিলীপবাবু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকায় ঘটা করে উদ্বোধনের লাইন চলছে। আর সেই সমস্ত পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। কারণ তিনি টাকা দিয়েছেন। যেন সব কিনে নিয়েছেন তাই অন্য কাউকে উদ্বোধন করতে দেবেন না।’

দিলীপবাবু যোগ করেন, ‘আসার সময় দেখলাম এখানকার রাস্তার বেহাল অবস্থা। গত বছর পুজোর সময় মেরামতি হয়েছিল। তারপর আর রাস্তা হয়নি। যা হয়েছিল তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায়। রাজ্য সড়কগুলি বেহাল অবস্থায়। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকায় জাতীয় সড়ক গুলি ভাল রয়েছে। বেশ কয়েকদিন আগে এখানে বাস বন্ধ হয়ে গিয়েছিল, পুলিশ দিয়ে পিটিয়ে আবার বাস চালু করা হয়েছে।’

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top