News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Rain:বৃষ্টির আশঙ্কায় আগেভাগে মণ্ডপে, মেঘলা আকাশেই উপচে পড়ল ভিড়
Image

Rain:বৃষ্টির আশঙ্কায় আগেভাগে মণ্ডপে, মেঘলা আকাশেই উপচে পড়ল ভিড়

কলকাতা, ১ অক্টোবর (হি.স.): ভ্যাপসা গরম, সঙ্গে মেঘের উঁকিঝুঁকি উড়িয়ে দুপুর পর্যন্ত মণ্ডপে-মণ্ডপে ঘুরল উৎসাহী জনতা। বিকেলের পর বাড়ল ভিড়, আর তখন কালো হলে আকাশ, যে সন্ধ্যা, তাতে কি! মেঘকে বুড়ো আঙুল দেখিয়েই বাঁধ ভাঙল। বৃষ্টির আশঙ্কায় আগেভাগে মণ্ডপ ঘুরে নিচ্ছেন উৎসাহী মানুষজন। গত দু’বছরের পরে এ বার ভিড়ের ব্যাপারে নিশ্চিত ছিলেন উদ্যোক্তারা।

দক্ষিণের সুরুচি, একডালিয়া, দেশপ্রিয় পার্ক, ত্রিধারার ভিড়ের সঙ্গে টক্কর দিচ্ছে উত্তরের টালা প্রত্যয়, কলেজ স্কোয়ার, হাতিবাগান সর্বজনীন। নতুন পোশাকে সেজে সকাল থেকেই মণ্ডপে ঢোকার লাইনে দাঁড়ালেন আট থেকে আশি। সেই সঙ্গে মণ্ডপের সামনে বসে আড্ডা জমানোর চেনা ছবিরও দেখা মিলল। মণ্ডপ, রেস্তরাঁর ভিড়ের সঙ্গেই বেড়েছে যানজট। সেই সঙ্গে দেখা মিলেছে উৎসবের মরসুমে বিধি ভেঙে বেপরোয়া বাইক চালানোর চেনা ছবিরও। এত কিছুর মাঝে আবহাওয়ার খামখেয়ালিপনা বারবার মন খারাপ করে দিচ্ছে। ঘূর্ণাবর্তের প্রভাবে পুজোয় হতে পারে বৃষ্টি, তাই জনজোয়ার নেমেছে কলকাতায়।

Releated Posts

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top