News Flash

  • Home
  • খেলা
  • Sports:অনূর্ধ্ব-‌১৯ বালিকাদের টি-‌২০ ১ম ম্যাচে ঝাড়খণ্ডে বিধ্বস্ত ত্রিপুরা
Image

Sports:অনূর্ধ্ব-‌১৯ বালিকাদের টি-‌২০ ১ম ম্যাচে ঝাড়খণ্ডে বিধ্বস্ত ত্রিপুরা

ঝাড়খন্ড-‌১১৪/‌৬

ত্রিপুরা-‌৪০/‌৮

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর।। মুখ থুবড়ে পড়লো ত্রিপুরা। উদ্বোধনী ম্যাচেই। ঝাড়খন্ডের বিরুদ্ধে। অনূর্ধ্ব-‌১৯ বালিকাদের টি-‌২০ ক্রিকেটে। চন্ডীগড়ের সি এ পি মাঠে শনিবার হয় ম্যাচটি। অনভিজ্ঞতাই পরাজয়ের অন্যতম কারন হিসাবে বেরিয়ে আসলো। টি-‌২০ ক্রিকেট কীভাবে খেলতে হয় তার অভিজ্ঞতাই নেই ত্রিপুরার ক্রিকেটারদের, যা বোঝা গেলো ম্যাচে। রান তোলার থেকে উইকেটে পড়ে থাকার উপরই বেশী জোর দেন ত্রিপুরার ক্রিকেটাররা। আর সঙ্গে রয়েছে ব্যাটসম্যানদের চূড়ানত ব্যর্থতা। ত্রিপুরা পরাজিত হয় ৭৪ রানে। এদিন সকালে টসে জয়লাভ করে ঝাড়খন্ডের অধিনায়ক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ঝাড়খন্ড নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৪ রান করে। ঝাড়খন্ডের ৩ নম্বর ব্যাটসম্যান খুশবো কুমারি ঝড়ো ব্যাট করে দলকে ১০০ রানের গন্ডি পার করাতে মূখ্য ভূমিকা নেন। খুশবো ১৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩ রান করেন। এছাড়া দলের পক্ষে পুষ্পা কুমারী ২৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২২,দলনায়িকা কুমারি এস সবিতা ২৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং ওপেনার আলি ৩৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। ত্রিপুরার পক্ষে প্রীয়া সূত্রধর (‌২/‌২২) এবং দলনায়িকা অম্বেষা দাস (‌২/‌৩৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে ব্যাটিং ব্যর্থতার ট্রেডিশন অব্যহত রাখলেন ত্রিপুরার ব্যাটসম্যানরা। ‌‌ত্রিপুরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৪০ রান করতে সক্ষম হয়।প্রস্তুতি ম্যাচের পর এদিনও ব্যাট হাতে কিছুটা ভরষা ত্রিপুরা দলকে দিলেন অনামিকা দাস। অনামিকা ২২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ১৫ রান করেন। এছাড়া ওপেনার জুয়েল ভোয়াল করেন ৮ রান। আর কেউ রান করতে পারেননি ত্রিপুরার পক্ষে। ঝাড়খন্ডের পক্ষে নেহা কুমারি সাপু (‌৪/‌৬) সফল বোলার। আজ ত্রিপুরার দ্বিতীয় প্রতিপক্ষ অরুনাচল প্রদেশ।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top