News Flash

  • Home
  • প্রধান খবর
  • Murshidabad :মুক্তিপণ না মেলায় যুবককে খুন করে বাড়ির কাছে ফেলে রাখা হল

Murshidabad :মুক্তিপণ না মেলায় যুবককে খুন করে বাড়ির কাছে ফেলে রাখা হল

মুর্শিদাবাদ, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : মুর্শিদাবাদ জেলাতে অপহরণ করে নিয়ে গিয়ে খুন করা হল এক যুবককে। পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে, সেই টাকা না পেয়ে খুন করা হল এক যুবককে।

পুলিশ জানিয়েছে মৃতের নাম বাপ্পা মন্ডল। বৃহস্পতিবার বহরমপুর থানার উত্তর পাড়া মোড়ের বাড়ি থেকে আড়াই কিলোমিটার দুরে বাইপাস সংলগ্ন মাঠে থেকে যুবকের দেহ উদ্ধার করা হয়। বাড়ি বহরমপুর থানার অন্তর্গত রাধারঘাটে। বৃহস্পতিবার সকাল দশটা দিকে দেহ উদ্ধার হয়, তারপরেই পরিবার কে খবর দেওয়া হলে পরিবারের সদস্যরা গিয়ে দেহ শনাক্ত করেন। দেহে একাধিক আঘাতের চিহ্ন আছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

মৃতের বাবা মিলন মন্ডল জানান, বুধবার রাতে দোকান থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বাপ্পা মন্ড কে। প্রথমে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে আমাদের কে ফোন করে দুস্কৃতীরা বলে অভিযোগ। যদিও পরিবারের সদস্যরা দেড় লক্ষ টাকা দিতে পারবে বলে জানালে তাতেই রাজি হয়ে যায় দুস্কৃতীরা। বাড়িতে ফোন আসার পরেই বহরমপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ তারপরেই তদন্ত শুরু করে। পরে বুধবার রাতে পুনরায় মুক্তিপণের টাকা দাবি করে দুস্কৃতীরা। দেড় লক্ষ টাকা নিয়ে পরিবারের সদস্যরা বেলডাঙার উদ্দেশ্যে রওনা দেয় । যদিও পুলিশকে খবর দিতে বারণ করা হলেও পুলিশ কে সাথে নিয়ে যাচ্ছিল। সেই ঘটনা জানাজানি হতেই দুস্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। যদিও রাতভর ছেলের কোন খোঁজ পায়নি পরিবারের সদস্যরা। অবশেষে বৃহস্পতিবার সকালে বহরমপুরের খাগড়ার রেলগেট এলাকা থেকে দেহ উদ্ধার করা হয় বাপ্পা মন্ডলের দেহ। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top