News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসম থেকে কেরালায় ড্ৰাগস পাচার ভেস্তে দিল নগাঁও পুলিশ, উদ্ধার বহু লক্ষ টাকার হেরোইন, ধৃত চার মাদক-মাফিয়া
Image

অসম থেকে কেরালায় ড্ৰাগস পাচার ভেস্তে দিল নগাঁও পুলিশ, উদ্ধার বহু লক্ষ টাকার হেরোইন, ধৃত চার মাদক-মাফিয়া

নগাঁও (অসম), ২৯ সেপ্টেম্বর (হি.স.) : অসম থেকে কেরালায় ড্ৰাগস পাচার ভেস্তে দিল নগাঁও পুলিশ। হেরোইন সহ আটক কুখ্যাত দুই মাদক-মাফিয়া। ধৃতদের রৌশন আলি, তাফাজুল ইসলাম, শরিফুল ইসলাম এবং বাহারুল ইসলাম বলে শনাক্ত করেছে পুলিশ।

মূলত গতকাল বুধবার নগাঁও শহর সংলগ্ন ডিমুগুড়িতে পুলিশ সাদা পোশাকে রৌশন আলির বাসগৃহে হানা দিয়ে হেরোইন ভরতি ৯৬টি কন্টেইনার সহ তিনটি হেরোইন ভরতি সাবান কেস উদ্ধার করেছিল। বহু লক্ষ টাকার হেরোইনের সঙ্গে আটক করা হয়ে রৌশন আলিকে। সাদা পোশাকে পুলিশ হেরোইন কিনতে গিয়ে হাতেনাতে রৌশনকে আটক করে।

এদিকে রৌশন আলির স্বীকারোক্তির ভিত্তিতে নগাঁও পুলিশ বুধবার রাতে কেরালাগামী একটি নাইটসুপারে অভিযান চালিয়ে প্ৰায় ৫০ হাজার টাকার হেরোইন সহ তাফাজুল ইসলাম, শরিফুল ইসলাম এবং বাহারুল ইসলাম নামের তিন ড্ৰাগস পাচাকারীকে আটক করেছে। ধৃত চারজনকে নগাঁও সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top