News Flash

  • Home
  • দিনের খবর
  • বিশ্বাস বাড়লেই প্রচেষ্টা বাড়ে, সকলের প্রয়াসেই দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত হয় : প্রধানমন্ত্রী
Image

বিশ্বাস বাড়লেই প্রচেষ্টা বাড়ে, সকলের প্রয়াসেই দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত হয় : প্রধানমন্ত্রী

সুরাট, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : যখন বিশ্বাস বাড়ে, তখন প্রচেষ্টাও বাড়ে। সকলের প্রচেষ্টাতেই দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত হয়। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, বিগত দুই দশক ধরে উন্নয়নের যে পথে হাঁটছে সুরাট, আগামী বছরগুলিতে তা আরও ত্বরান্বিত হতে চলেছে। বৃহস্পতিবার গুজরাটের সুরাটে ৩,৪০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেছেন, “এই শতাব্দীর প্রথম দশকে আমরা যখন তিনটি পি মডেল অর্থাৎ পাবলিক, প্রাইভেট এবং পার্টনারশিপ নিয়ে আলোচনা করতাম, তখন আমি সুরাটের চারটি পি-এর উদাহরণ দিতাম অর্থাৎ মানুষ, পাবলিক, প্রাইভেট এবং পার্টনারশিপ। এই মডেলটি সুরাটকে বিশেষ করে তোলে।” প্রধানমন্ত্রী বলেছেন, “নবরাত্রি উদযাপনের সময় গুজরাটের পরিকাঠামো, খেলাধুলা এবং আধ্যাত্মিক গন্তব্যের শিলান্যাস করা আমার কাছে সৌভাগ্যের বিষয়… সুরাট হল ‘জন ভাগিদারি’ এবং ঐক্যের একটি দুর্দান্ত উদাহরণ। সমগ্র ভারত থেকে মানুষ সুরাটে বাস করেন, সুরাট একটি মিনি-ইন্ডিয়া।”

এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “বিগত দুই দশকে আমরা সুরাটের দরিদ্রদের জন্য প্রায় ৮০ হাজার বাড়ি তৈরি করেছি, তাঁদের জীবনযাত্রার মানোন্নয়ন করতে পেরেছি। আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে, দেশে প্রায় ৪ কোটি দরিদ্র রোগী বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন, যার মধ্যে ৩২ লক্ষেরও বেশি রোগী গুজরাটের এবং ১.২৫ লক্ষ সুরাটের।” প্রধানমন্ত্রীর কথায়, “সুরাটকে বিমানবন্দরের সঙ্গে সংযোগকারী রাস্তাটি শহরের সংস্কৃতি, সমৃদ্ধি এবং আধুনিকতাকে প্রতিফলিত করে… আমরা তৎকালীন দিল্লি সরকারকে বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছিলাম কেন সুরাটের একটি বিমানবন্দর দরকার এবং এই শহরের শক্তি কী। বর্তমানে এখান থেকে অনেক বিমান ছাড়ে।”প্রধানমন্ত্রী এদিনের অনুষ্ঠান থেকে বলেছেন, বিগত দুই দশক ধরে উন্নয়নের যে পথে হাঁটছে সুরাট, আগামী বছরগুলিতে তা আরও ত্বরান্বিত হতে চলেছে। এই উন্নয়ন এখন ডাবল ইঞ্জিন সরকারের প্রতি আস্থার রুপে প্রতিফলিত হচ্ছে। যখন বিশ্বাস বাড়ে, তখন প্রচেষ্টাও বাড়ে। সকলের প্রচেষ্টাতেই দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত হয়।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top