News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৮ ঘন্টার ব্যবধানে দুই বিস্ফোরণে কাঁপল উধমপুর, আহত দু’জন বিপদমুক্ত
Image

৮ ঘন্টার ব্যবধানে দুই বিস্ফোরণে কাঁপল উধমপুর, আহত দু’জন বিপদমুক্ত

উধমপুর, ২৯ সেপ্টেম্বর (হি.স.): প্রায় ৮ ঘন্টার ব্যবধানে দু’টি রহস্যজনক বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের উধমপুর জেলা। বুধবার রাতে প্রথম বিস্ফোরণটি হয় উধমপুরের ডোমাইল চকে একটি পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা ফাঁকা বাসে, দ্বিতীয় বিস্ফোরণটি হয় বৃহস্পতিবার সকালে উধমপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অপর একটি বাসে। প্রথম বিস্ফোরণে আহত হয়েছেন দু’জন, দ্বিতীয় বিস্ফোরণে কেউ আহত হননি।

উধমপুর-রিয়েসি রেঞ্জের ডিআইজি সুলেমান চৌধুরী জানিয়েছেন, বুধবার রাত ১০.৩০ মিনিট নাগাদ প্রথম বিস্ফোরণটি হয় পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি বাসে। একইভাবে উধমপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অপর একটি বাসে দ্বিতীয় বিস্ফোরণ হয়। দ্বিতীয় বিস্ফোরণে কেউ আহত হননি। প্রথম বিস্ফোরণে দু’জন আহত হয়েছেন এবং তাঁরা বিপদমুক্ত। তদন্ত চলছে।

Releated Posts

সংসদকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের কথা শুনতে হবে: শশী থারুর

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে আনা পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬…

ByByNews Desk Jul 28, 2026

লোকসভায় অ্যান্টি-পেপার লিক বিল নিয়ে বিতর্কে কংগ্রেসের চার বক্তা, থাকছেন রাহুল-প্রিয়ঙ্কা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে আনা পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬…

ByByNews Desk Jul 28, 2026

এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যানসার নির্মূলে বড় অস্ত্র, বললেন ভারতীয়-মার্কিন ক্যানসার বিশেষজ্ঞ দত্তাত্রেয়ুডু নোরি

ওয়াশিংটন, ২৮ জুলাই (আইএএনএস): হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকার ব্যাপক প্রয়োগের মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে ভারতে জরায়ুমুখের…

ByByNews Desk Jul 28, 2026

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top