News Flash

  • Home
  • দিনের খবর
  • Heavy Rain:ভারী বৃষ্টিতে ফের জলে ডুবল চরতোর্ষা ডাইভারশন, বন্ধ যান চলাচল
Image

Heavy Rain:ভারী বৃষ্টিতে ফের জলে ডুবল চরতোর্ষা ডাইভারশন, বন্ধ যান চলাচল

ফালাকাটা, ২৫ সেপ্টেম্বর (হি. স.) : ফের জলে ডুবল ফালাকাটার চরতোর্ষা ডাইভারশন। শনিবার রাতের ভারী বৃষ্টিতে রবিবার সকালে জলে ডুবে যায় এই ডাইভারশন। চলতি বর্ষায় এই নিয়ে পাঁচবার এমন বিপত্তি ঘটায় নাজেহাল অবস্থা হাজার হাজার মানুষের। বিশেষ করে পুজোর ক’দিন আগে যোগাযোগ বন্ধ হওয়ায় উদ্বেগ বেড়েছে। এদিন সকাল থেকেই সড়ক পথে ফালাকাটা-আলিপুরদুয়ার রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগেরবার হাটু সমান জল পেরিয়ে বিপজ্জনকভাবে অনেকে যাতায়াত করেছিলেন। কিন্তু এদিন জল বাড়ার পাশাপাশি ডাইভারশনের পশ্চিম দিকের অ্যাপ্রোচ রোডও ভেঙেছে। তাই কেউ পারাপার হতে পারেনি। এদিন সকালে শ্রমিকদের অনেকেই ফালাকাটায় কর্মস্থলে যেতে পারেননি। এদিকে এবার পুজোর মুখে ডাইভারশন জলে ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ব্যবসায়ীরা চিন্তিত।
এই পরিস্থিতিতে ব্যবসার ক্ষতি হবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই মহাসড়কের কারণেই এখনও চরতোর্ষায় পাকা সেতু তৈরি হচ্ছে না। তাই বারবার ডাইভারশন ডুবে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে বিষয়টির ওপর নজর রাখা হচ্ছে এবং জল কমলেই ডাইভারশন সারাই করা হবে বলে মহাসড়ক কর্তৃপক্ষ জানিয়েছে।

Releated Posts

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top