News Flash

  • Home
  • দিনের খবর
  • Attack:বাড়িতে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে হামলা, মালদায় আক্রান্ত বিজেপি নেত্রী
Image

Attack:বাড়িতে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে হামলা, মালদায় আক্রান্ত বিজেপি নেত্রী

মালদা, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : বাড়িতে ঢুকে বিজেপি নেত্রীর উপর হামলার অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে মালদার চাঁচল-২ নম্বর ব্লকের মালতিপুরের আলাদিটোলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনায় আহত হয়েছেন মৌসুমী দাস নামে ওই বিজেপি নেত্রী। তাঁর উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনার পর তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এই হামলার জন্য তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন মৌসুমীর স্বামী। যদিও বিজেপি-র সাংগঠনিক জেলা সভাপতি এখনই এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ নিয়ে নিশ্চিতভাবে কোনও মন্তব্য করতে রাজি হননি। বদলে তিনি ভরসা রাখছেন পুলিশের তদন্তের উপর।

আহত মৌসুমী দাস বিজেপি-এর মহিলা মোর্চার জেলা সহ-সভানেত্রী। গত বিধানসভা নির্বাচনে তিনি মালতিপুর কেন্দ্রে বিজেপি-এর প্রার্থীও ছিলেন। যদিও তৃণমূল প্রার্থী আবদুর রহিম বক্সির কাছে হেরে যান।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top